চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যৎ এমবাপেদের কোচ হলেন থিয়েরি অঁরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 22, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
থিয়েরি অঁরি ফুটবল মাঠে সাংবাদিকের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব ইউরোয় ইউক্রেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে যাত্রা। পরে দলটির কোচ সিলভেইন রিপোলকে বরখাস্ত করা হয়। নতুন কোচের সন্ধানে ছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন। সেই কোচের পদ পেলেন দেশটির কিংবদন্তি সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি।

ফ্রান্সের ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত যুবাদের দায়িত্বে থাকবেন অঁরি। আগামী বছর প্যারিসে হতে চলা অলিম্পিকেও তার অধীনে খেলবে ফ্রান্স।

২০১৪ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার ৪৬ বর্ষী অঁরি। পরে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রধান কোচ হিসেবে অঁরির খুব বেশি অভিজ্ঞতা নেই।

আর্সেনালের যুব দলের কোচের দায়িত্ব নিয়ে শুরু করার পর ২০১৬ সালে বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্ব পান। সঙ্গে স্কাই স্পোর্টসের বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বাদ পড়েছিল বেলজিয়াম। যদিও ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করে অঁরির দল।

দুবছর বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্ব পালনের পর এক মৌসুমের জন্য মোনাকোর প্রধান কোচের দায়িত্ব সামলান। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কানাডার ক্লাব মন্ট্রিয়ল ইমপ্যাক্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দ্বিতীয় মেয়াদে বেলজিয়ামের সহকারী কোচ হন। ছিলেন ২০২১ থেকে ২০২২ পর্যন্ত।

বেলজিয়ামে দ্বিতীয় মেয়াদ শেষ করে অঁরি বিশ্রামে ছিলেন। প্রধান কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও ফ্রান্সের তরুণ প্রতিভাবান ফুটবলারদের সম্পর্কে ভালোই ধারণা আছে তার।

Tags: অঁরিআর্সেনালফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি নিয়ে এজলাস কক্ষে হট্টগোল

Next Post

চিড়িয়াখানায় জন্মালো দাগহীন অন্যরকম জিরাফ শাবক

Next Post
চিড়িয়াখানায় দাগহীন জিরাফ শাবকের ছবি, নতুন জন্মের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিড়িয়াখানায় জন্মালো দাগহীন অন্যরকম জিরাফ শাবক

একজন যুবক ও যুবতী রাস্তার পাশে হাঁটছেন, ব্যস্ত বাজারের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মুক্তির দুই মাসেই ওটিটিতে ‘প্রিয়তমা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT