চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মুক্তির দুই মাসেই ওটিটিতে ‘প্রিয়তমা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 22, আগস্ট 2023
in বিনোদন
A A
একজন যুবক ও যুবতী রাস্তার পাশে হাঁটছেন, ব্যস্ত বাজারের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢালিউডের সর্বকালের অন্যতম ব্যবসাসফল ছবি বলা হচ্ছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’কে! ঈদ উপলক্ষ্যে সিনেমাটি মুক্তি পেয়েছিল জুনের ২৯ তারিখে। সেই হিসেবে দুই মাসও পূর্ণ হয়নি, তারমধ্যেই মঙ্গলবার (২২ আগস্ট) ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি!

প্রেক্ষাগৃহে মুক্তির পর এতো দ্রুত সময়ে ওটিটিতে দেশী সিনেমা স্ট্রিমিংয়ের নজির খুব বেশী নেই। যেখানে মুক্তির ৮ম সপ্তাহেও প্রেক্ষাগৃহে বেশ ভাল দাপট দেখাচ্ছে সিনেমাটি! তাহলে কেন এতো দ্রুত ওটিটি রিলিজ হচ্ছে ‘প্রিয়তমা’র?

এর কারণ জানালেন নির্মাতা হিমেল আশরাফ। সময়ের আলোচিত এই নির্মাতা জানালেন, ‘সিনেমা হলে তুমুল চাহিদা থাকার পরেও দ্রুত ওটিটিতে দেয়ার পেছনের অন্যতম কারণ আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ ‘প্রিয়তমা’ দেখুক। দেশের অনেক জেলা উপজেলায় সিনেমা হল নেই কিন্তু সেখানের মানুষের মাঝে আছে প্রিয়তমা দেখার তুমুল আগ্রহ। তাদের কথা বিবেচনা করেই প্রিয়তমা টিম এই সিদ্ধান্ত নেন।’

জানা গেছে, ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে ‘প্রিয়তমা’ সিনেমাটি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে স্ট্রিমিং হবে। ১৮ টাকায় বিনিময়ে শুধুমাত্র বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

প্রয়াত ফারুক হোসেনের গল্পে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরো অনেকে।

Tags: ইধিকাএলিনা শাম্মীওটিটিকাজী উজ্জ্বলকাজী হায়াৎডনপ্রিয়তমাবায়স্কোপলিড বিনোদনলুৎফর রহমান জর্জশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

চিড়িয়াখানায় জন্মালো দাগহীন অন্যরকম জিরাফ শাবক

Next Post

১৫ বছর পর দেশে ফিরে গ্রেপ্তার হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানাচ্ছেন, বাংলাদেশি নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর পর দেশে ফিরে গ্রেপ্তার হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

রাজীব মীরের হাসিমুখের ছবি, বাংলার একজন শিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজীব মীরের বকেয়া বেতন পরিশোধে আদালতের আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT