চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় আহত হেভিওয়েট বক্সার অ্যান্থনি জসুয়া, দুই বন্ধুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Heavyweight boxer Anthony Joshua in the ring during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

হেভিওয়েট বক্সার অ্যান্থনি জসুয়া

সোমবার নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ব্রিটিশ হেভিওয়েট বক্সার অ্যান্থনি জসুয়া। সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের গাড়িতে ছিলেন তার ঘনিষ্ঠ দুই বন্ধু। দুর্ঘটনায় মারা যান তারা, তবে বেঁচে ফিরেছেন ব্রিটিশ এ হেভিওয়েট বক্সার। জসুয়ার দুই বন্ধু তার দলেরও সদস্য ছিলেন।

নাইজেরিয়ার ওগুন রাজ্যের পুলিশ কমিশনার ল্যানরে ওগুনলোও জানিয়েছেন, সকাল ১১টার দিকে লাগোস-ইবাদান এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির সাথে তার গাড়ির ধাক্কা লাগে। পরবর্তীতে সাবেক বক্সিং চ্যাম্পিয়নকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জসুয়ার গাড়ির চালকও আহত হয়েছেন। ঘটনাস্থলে প্রাণ হারান ‍তার দুই বন্ধু।

জসুয়ার একজন সরকারী মুখপাত্র বলেছেন, ‘আজ ভোরে নাইজেরিয়ার লাগোসে এক সড়ক দুর্ঘটনায় সিনা ঘামি এবং কেভিন লতিফ আয়োডেলের (জসুয়ার দুই বন্ধু) মৃত্যুর খবর গভীর দুঃখের সাথে নিশ্চিত করছি।’

‘দুজনেই অ্যান্থনির ঘনিষ্ঠ বন্ধু এবং দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন। অ্যান্থনি দুর্ঘটনায় আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন এবং পর্যবেক্ষণের জন্য সেখানেই থাকবেন।’

দুর্ঘটনায় নিহত কেভিন ‘লতিফ’ আয়োডেল (ডানে) এবং সিনা ঘামি (বামে), মাঝে অ্যান্থনি জসুয়া

কেভিন আয়োডেল জসুয়ার প্রশিক্ষক ছিলেন। এবং সিনা ঘামি কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছিলেন।

ওগুন পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘জসুয়াকে বহনকারী গাড়িটি, একটি লেক্সাস এসইউভি ছিল। গাড়ির পিছনে বসে থাকা জসুয়া সামান্য আহত হন এবং অন্য একজন আহত ব্যক্তির সাথে চিকিৎসা নিচ্ছেন। দুঃখজনকভাবে, গাড়িতে থাকা আরও দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের সাগামুর লিভওয়েল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

৩৬ বর্ষী এ বক্সার ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রিটেনের হয়ে স্বর্ণপদক জিতেন। ২০ ডিসেম্বর নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচারিত একটি বক্সিং ম্যাচের ষষ্ঠ রাউন্ডে ইউটিউবার জ্যাক পলকে নকআউট করেন তিনি। কথা ছিল খেলা থেকে ১৫ মাস বিরতির শেষে আগামী বছর তিনি আরেক সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী টাইসন ফিউরির সাথে লড়াই করবেন। ৩৩টি রিং ফাইটে ৪ হারের বিপরীতে ২৯টি জয় আছে, যার মধ্যে ২৬টি নক আউট করে জিতেছেন জসুয়া।

Tags: নাইজেরিয়াবক্সারব্রিটিশলিড স্পোর্টসসড়ক দুর্ঘটনা
Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে জলপাইগুড়িতে শোক, সাবেক প্রতিবেশীর স্মৃতিচারণ

Next Post

খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির শোকবার্তা

Next Post
খালেদা জিয়া এর ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা আলবার্টা বিএনপির শোকবার্তা

বাংলাদেশের একজন নারী সাংবাদিকের কালো-সাদা ছবি, পাশে বিএমপিইএডি লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় শোকের দিনে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT