চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের ৪ দিন আগে ‘হিরোস’ অভিনেত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 17, আগস্ট 2026
in বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী মডেল, হালকা গোলাপি লিপস্টিক ও সোনালী পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় টিভি সিরিজ ‘হিরোস’ ও ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির অভিনয়ের জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। নিজের ৩৭তম জন্মদিনের মাত্র চার দিন আগে তার এই আকস্মিক মৃত্যু হয়। এক বিবৃতিতে অভিনেত্রীর প্রতিনিধি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ প্রকাশ করা হয়নি।

এবিসি নিউজকে দেওয়া বিবৃতিতে হেইডেনের প্রতিনিধি বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবরটি জানাচ্ছি। তিনি তার পরিচিত সকলের জীবনে এবং পর্দায় তাকে দেখা লাখ লাখ দর্শকের মাঝে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।’

প্যানেটিয়ের ব্যক্তিজীবনে মদ ও মাদকের সাথে নিজের দীর্ঘ সংগ্রামের বিষয়ে বরাবরই খোলামেলা ছিলেন। ২০২০ সালে পুনর্বাসনকেন্দ্রে সময় কাটিয়ে তিনি পুরোপুরি নেশামুক্ত হন। কিন্তু ২০২৩ সালে তার ছোট ভাই জ্যানসেন ২৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গেলে বড় ধরনের মানসিক ধাক্কা পান এই অভিনেত্রী। ২০২৪ সালে পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইয়ের মৃত্যু নিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনে এত বড় বিপর্যয় নেমে আসলে মানুষ ছোটখাটো বিষয়কে পাত্তা দেওয়া ছেড়ে দেয়।

পিপল ম্যাগাজিনের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশের পর ভক্তরা তার অস্পষ্ট উচ্চারণ ও ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলে বিষয়টি নিয়ে অনলাইন-জুড়ে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে ইনস্টাগ্রাম পোস্টে প্যানেটিয়ের জানান, পোষা কুকুরের জরুরি অস্ত্রোপচারের পর দুই দিন ঘুমাতে না পারায় তিনি প্রচণ্ড ক্লান্ত ছিলেন। পাশাপাশি সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, না জেনে কম্পিউটার স্ক্রিনের আড়ালে বসে মন্তব্য করা কারো মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতি করতে পারে।

প্যানেটিয়ের তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নসের চরিত্রে অনবদ্য পারফরম্যান্সের জন্য তিনি দুইটি মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন লাভ করেন।

Tags: আকস্মিক মৃত্যুগোল্ডেন গ্লোবমার্কিন অভিনেত্রীলিড বিনোদন
Previous Post

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

Next Post

মৃত্যুর ১ মাস পর জানা গেল অভিনেত্রীর মৃত্যুর খবর

Next Post
অভিনেত্রীর স্টাইলিশ ছবি, পটভূমিতে আলো ঝলমল পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ১ মাস পর জানা গেল অভিনেত্রীর মৃত্যুর খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT