চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 17, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে ব্যবহার করে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশের বিষয়টি ‘এখনো পড়েননি’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর সরকার নির্ভর করতে পারে না।

সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বাংলাদেশকে ব্যবহার করে একিউআইএসের সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার চেষ্টার কথা বলা হয়েছে, এ বিষয়ে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’

সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি।’

সালাউদ্দিন আহমদ বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে তিনি যতটুকু শুনেছেন, সেখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হয়েছে। তার ভাষায়, ‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দেখা যেতে পারে বলে যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’

এর আগে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বিভিন্ন খাতে সরকারের অর্জন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি দাবি করেন, সরকারের গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, জনপ্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।

Tags: আল-কায়েদাস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

মৃত্যুর ১ মাস পর জানা গেল অভিনেত্রীর মৃত্যুর খবর

Next Post

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

Next Post
প্রফেসর এস. এম. শামছুল আলমের ছবি, ওয়ালটন চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

ইসরায়েলি প্রতিনিধি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা ও বোর্ড অব পিসের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT