চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

গুলিস্তানে ১০০ হকার পেল ডিজিটাল আইডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর ফুটপাথে শৃঙ্খলা আনা ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হকার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগর ভবন অডিটোরিয়ামে ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর আওতায় হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে গুলিস্তান এলাকার ১০০ জন হকারকে রমনা ভবন সংলগ্ন লিংক রোডে পুনর্বাসনের জন্য কিউআর কোড সম্বলিত ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়। প্রস্তাবিত নীতিমালার আওতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হকারদের জন্য নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—গুলিস্তান, মতিঝিল, রাজউক ভবনের পেছন, বায়তুল মোকাররম পূর্ব গেট সংলগ্ন এলাকা, নিউ মার্কেটের দক্ষিণ গেট এবং শাজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা।

কিছু এলাকায় দৈনন্দিন বাজার এবং কিছু এলাকায় সন্ধ্যাকালীন (সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা) বাজার বসানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, পর্যায়ক্রমে সব হকারকে কিউআর কোডযুক্ত ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ট্রাফিক পুলিশ সহজেই বৈধতা যাচাই করতে পারবে। তিনি আরও বলেন, হকার বসানোর পরও ফুটপাথে পথচারীদের জন্য ন্যূনতম ৫ থেকে ৬ ফুট জায়গা খালি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পথচারীবান্ধব ফুটপাত নিশ্চিত করা যাবে, অন্যদিকে হকারদের পুনর্বাসনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে। তিনি হকারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা ও নির্ধারিত স্থানের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

নীতিমালায় খেলার মাঠ, স্কুল মাঠ বা ধর্মীয় উপাসনালয়ের সামনে বাজার বসানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। লাইসেন্সবিহীন বা নিয়ম লঙ্ঘনকারী হকারদের বিরুদ্ধে যেকোনো সময় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানানো হয়। পাশাপাশি চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব পরিমল সরকার এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। বক্তারা এই উদ্যোগকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার পথে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Tags: কিউআর কোডডিজিটাল পরিচয়পত্রঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
Previous Post

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

Next Post

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

Next Post
শ্রমিকের লড়াই বিষয়ক সিনেমার পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

শ্রমিক, কারখানা ও শ্রমবাজারের সচেতনতা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT