চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে দিবসে বিশেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 পূর্বাহ্ন 01, মে 2026
in বিনোদন
A A
শ্রমিকের লড়াই বিষয়ক সিনেমার পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকের রক্তে রাঙানো মহান ‘মে দিবস’ শুক্রবার (১ মে)। যে দিবসের মাহাত্ম নিয়ে বিশ্বের সব ভাষায়, সব দেশে লেখা হয়েছে প্রচুর গল্প, কবিতা, উপন্যাস। সংগীতশিল্পীরা গেয়েছেন প্রচুর গান। শ্রমজীবী মানুষের জীবন, যাপন ও অধিকার নিয়ে হয়েছে বহু সিনেমা। যে সিনেমাগুলো শুধু বিনোদন নয়, বরং চিন্তার খোরাকও জোগায়। নিচে তেমন কিছু উল্লেখযোগ্য দেশ বিদেশের সিনেমার কথা থাকলো-

মডার্ন টাইমস (১৯৩৬, যুক্তরাষ্ট্র)

পরিচালনা ও অভিনয়: চার্লি চ্যাপলিন

শিল্প বিপ্লবোত্তর সময়ের এক শ্রমিক যান্ত্রিকতা, চাকরির চাপ ও সমাজের পুঁজিবাদী কাঠামোর সঙ্গে লড়াইয়ের গল্প উঠে এসেছে পুরো সিনেমায়। এটি একইসঙ্গে হাস্যরসাত্মক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তীক্ষ্ণ একটি সিনেমা। সিনেমায় চ্যাপলিন যান্ত্রিক সমাজে শ্রমিকের অবস্থা ও আত্মসংকটকে দারুণভাবে তুলে ধরেছেন।

দ্য বাইসাইকেল থিফস (১৯৪৮, ইতালি)

পরিচালনা: ভিট্টোরিও ডি সিকা

সিনেমাটি ইউরোপের নিউ ওয়েভের অন্যতম দৃষ্টান্ত। ফ্যান্টাসির বাইরে গিয়ে জীবনঘনিষ্ট সিনেমা হিসেবে রয়েছে এর আলাদা কদর। গরীবের জীবনের ক্ষুদ্র সংকটও কতটা গভীর হতে পারে তার এতো জীবন্ত রূপ এরআগে সিনেমায় খুব একটা দেখা যায়নি। রোম শহরে এক দরিদ্র শ্রমিকের বাইসাইকেল চুরি হয়ে যায়, যা তার একমাত্র উপার্জনের মাধ্যম। সে ও তার ছোট ছেলে সেই বাইসাইকেল খুঁজতে শহরজুড়ে ঘুরে বেড়ায়।

সরি উই মিসড ইউ (২০১৯, যুক্তরাজ্য)

পরিচালনা: কেন লোচ

এক মধ্যবিত্ত পরিবারের পিতা অনলাইন ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ শুরু করে। ‘সেলফ-এমপ্লয়ড’ নামের প্রতারণামূলক ব্যবস্থার কারণে তার পরিবার একে একে ভেঙে পড়ে। আধুনিক গিগ ইকোনমি ও শ্রমিক শোষণের দুর্দান্ত পোট্রে ‘সরি উই মিসড ইউ’ ছবিটি।

মেড ইন বাংলাদেশ (২০১৯, বাংলাদেশ)

পরিচালনা: রুবাইয়াত হোসেন

শিমু নামে এক গার্মেন্টস কর্মী সহকর্মীদের অধিকার আদায়ের জন্য একটি শ্রমিক ইউনিয়ন গঠনের চেষ্টা করে। সমাজ ও পুঁজিবাদের বাঁধার মুখে দাঁড়িয়ে সে নিজের আত্মমর্যাদার জন্য লড়ে যায়। সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে বেশ সুনাম অর্জন করে। বাংলাদেশের পোশাকশিল্পে কর্মরত নারীদের সংগ্রাম ও অধিকার নিয়ে এমন গল্পে কখনো সিনেমা নির্মাণ হয়নি। বাংলাদেশসংবাদ

পিপলি লাইভ (২০১০, ভারত)

পরিচালনা: আনুশা রিজভি

দু’জন দরিদ্র কৃষক চরম হতাশায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কারণ এতে সরকার ক্ষতিপূরণ দেয়। মিডিয়া ও রাজনীতি কীভাবে সেই ঘটনাকে ব্যবহার করে, তা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। কৃষকের আত্মহত্যা, মিডিয়া ও রাজনৈতিক চাতুরী এতো দুর্দান্তভাবে এই সিনেমায় উঠে আসে- যেটিকে ভারতের মেহনতি মানুষ তথা কৃষকের হৃদয়ের খুব কাছের হয়ে উঠে।

Tags: অভিনয়দ্য বাইসাইকেল থিফসমডার্ন টাইমসমে দিবসমেড ইন বাংলাদেশলিড বিনোদনসিনেমা
Previous Post

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

Next Post

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

Next Post
শ্রমিক, কারখানা ও শ্রমবাজারের সচেতনতা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: শ্রমজীবী পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান 'মে দিবস' আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT