চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চায় এনসিপি

গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 পূর্বাহ্ন 05, মে 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
আহত ব্যক্তির ছবি, হামলার স্থান ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি।

প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, জাতীয় নাগরিক পার্টি –এনসিপি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের এবং জুলাই গণহত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার সন্ধ্যায় গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে পতিত ফ্যাসিবাদের দোসররা। আমরা লক্ষ্য করেছি- এই হামলার পূর্বে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্রসংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহকে ‘দেখে নেওয়া’র এবং হামলার হুমকি দিয়েছিল। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’ এর জরিপে উঠে এসেছে যে, গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের ওপর ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যাতে ৮৯ জন আহত এবং ১ জন শহীদ হয়েছেন।

‘‘এতদ্বসত্ত্বেও এসব হামলাকারীদের এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাসমূহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারিত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণহত্যার দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ।’’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর মহানগর, কেরাণীগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি – এনসিপি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের এবং জুলাই গণহত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানায়।

উল্লেখ্য, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Tags: এনসিপিহাসনাত আব্দুল্লাহ
Previous Post

লক্ষ্ণৌকে হারিয়ে টেবিলের দুইয়ে পাঞ্জাব

Next Post

ব্যারিস্টার রাজ্জাকের প্রতি শ্রদ্ধায় দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

Next Post
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার রাজ্জাকের প্রতি শ্রদ্ধায় দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে, বাংলাদেশের পতাকা ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দু'দিনের সফরে আজ ঢাকা আসছেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT