চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 05, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে, বাংলাদেশের পতাকা ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। অবৈধ অভিবাসী ও নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন।

এছাড়া নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক বিষয় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

ঢাকা সফরে এসে প্রথম দিন আজ (সোমবার) বিকেলে বাংলাদেশ ও ইটালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সন্ধ্যায় তার সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে ঢাকায় ইটালি দূতাবাস।

আগামীকাল মঙ্গলবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মাত্তেও পিয়ান্তেদোসির সৌজন্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাতে যোগ দেবেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ইটালিতে পাড়ি দিচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিক। ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সে কারণে বাংলাদেশ থেকে বৈধপথে ইটালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইটালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

Previous Post

ব্যারিস্টার রাজ্জাকের প্রতি শ্রদ্ধায় দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

Next Post

যুদ্ধের প্রস্তুতি হিসেবে সীমান্তে ‘ব্ল্যাকআউট’ মহড়া ভারতের

Next Post
পাকিস্তান ও ভারতের পতাকা দেখাচ্ছে সৈন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের প্রস্তুতি হিসেবে সীমান্তে ‘ব্ল্যাকআউট’ মহড়া ভারতের

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের গ্রেপ্তার সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক’ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT