চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা’কে সঙ্গে নিয়ে ‘হাওয়া’ দেখলেন ‘সাদা সাদা কালা কালা‘র স্রষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 06, আগস্ট 2022
in বিনোদন
A A
প্রধান অতিথি ও অতিথি হাসিমুখে একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাওয়া’ সিনেমায় ব্যবহৃত দশকের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’। এই গানের বদৌলতে গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ এখন প্রায় সবারই চেনা! সেই চেনা মানুষটি মা’কে সঙ্গে নিয়ে প্রথমবার দেখলেন মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি!

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে মা সহ পরিবারের আরও সদস্যদের নিয়ে ‘হাওয়া’ দেখেন হাশিম মাহমুদ। এসময় তার সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে।

‘হাওয়া’ সিনেমাটি দেখে হাশিম মাহমুদ সহ সিনেমার কলাকুশলীরা সংবাদকর্মীদের মুখোমুখি হন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ‘হাওয়া’ দেখে ভালো লেগেছে। এই ছবিতে আমার একটি গান ব্যবহার করা হয়েছে। গানটি দেশের মানুষ পছন্দ করেছে এটা অনেক বড় পাওয়া।

চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি চারুকলার ছাত্র। সেখানে পড়ার সময় আমিও হাশিম ভাইকে পেয়েছি। উনাকে চিনি ২৫ থেকে ৩০ বছর ধরে। উনার গান এখন সারা দেশের মানুষ শুনছে, এর চেয়ে বড় বিষয় আর কী হতে পারে।’

২৯ জুলাই ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ দ্বিতীয় সপ্তাহে এসে মুক্তি পেল ৪১টি প্রেক্ষাগৃহে। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

Tags: চঞ্চল চৌধুরীচারুকলাতুষিনাজিফা তুষিনাসির উদ্দিন খানবাবলু বোসমাহমুদ হাসানমেজবাউর রহমান সুমনরিজভী রিজুলিড বিনোদনশরীফুল ইসলাম রাজসাদা সাদা কালা কালাসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ

Next Post

জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আলোচনা স্থগিত

Next Post
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আলোচনা স্থগিত

জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন: জিএম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT