চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 06, আগস্ট 2022
in বিনোদন
A A
বাংলা সিনেমার পোস্টার ও রবীন্দ্রনাথের ছবি, ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসাহিত্যের এক অনন্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাহিত্য সমৃদ্ধ করেছে শিল্পের নানা মাধ্যম। সেই সমৃদ্ধির ছোঁয়া পেয়েছে চলচ্চিত্রাঙ্গনও। বিশেষ করে কলকাতা ও ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ এখনও গল্প বলে চলেছেন! তবে সার্বিক বিবেচনায় কলকাতার সিনেমায় রবীন্দ্রনাথের গল্প নিয়ে যে পরিমাণ কাজ হয়েছে, সে তুলনায় হাতে গোনা কাজ হয়েছে ঢাকাই সিনেমায়। যার প্রায় সবগুলো দর্শক নন্দিত সিনেমার সাথেই জড়িয়ে আছে ইমপ্রেস টেলিফিল্মের নাম।

বাংলাদেশে রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করতে এগিয়ে আসেন চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প অবলম্বনে ‘কাঠগড়া’ নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন তিনি। নানা জটিলতায় কাজটি শেষ হয়নি। পরে একই গল্পে ২০০৪ সালে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করে ‘শাস্তি’ ছবিটি। এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম রবীন্দ্র সাহিত্যনির্ভর চলচ্চিত্র। ছবিতে প্রধান চার চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, রিয়াজ ও পূর্ণিমা।

তবে রবীন্দ্র সাহিত্যনির্ভর ছবির মধ্যে সবচেয়ে দর্শকপ্রিয় কাজ চাষী নজরুল ইসলামের ‘সুভা’ চলচ্চিত্রটি। এটির প্রযোজকও ইমপ্রেস টেলিফিল্ম। ছোটগল্প ‘সুভাষিণী’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেন শাকিব খান ও পূর্ণিমা। ‘সুভা’ চরিত্রে বাকপ্রতিবন্ধী মেয়ের ভূমিকায় পূর্ণিমার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বমহলে। শাকিব খানের অভিনয়ও নজর কেড়েছিল সমালোচকদের।

বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াতও রবীন্দ্র সাহিত্য নিয়ে সিনেমা করেছেন। তার পরিচালিত সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’, আর এটির প্রযোজকও ইমপ্রেস টেলিফিল্ম। এতে প্রধান অভিনয় করে নজর কাড়েন তৎকালীন সময়ের ঢাকাই সিনেমার শীর্ষ তারকা মান্না। মিনি চরিত্রে শিশুশিল্পী দীঘির অভিনয়ও প্রশংসিত হয়। এ ছবির জন্য সেরা শিশুশিল্পী চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় দীঘি।

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় রবীন্দ্রনাথের গল্পে ‘চারুলতা’ নির্মাণ করেছিলেন সাইফুল ইসলাম মান্নু। ছবিতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, সজল নূর। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নির্মিত নির্মাতা নারগিস আখতার নির্মাণ করেন ‘অবুঝ বউ’। এ ছবিতে অভিনয় করেন ববিতা, ফেরদৌস, শাকিল খান ও নিপুণ। এ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান নারগিস আখতার। আর এই ছবিটিও প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।

এছাড়াও প্রায় প্রতি বছরেই রবীন্দ্র সাহিত্য নির্ভর টিভি ফিকশন নির্মাণ করছে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই। রবীন্দ্র সাহিত্য থেকে নির্মাণের যে ধারা ইমপ্রেস টেলিফিল্ম শুরু করেছিলো, তাদের দেখানো পথে এই সময়ে এসে তরুণ নির্মাতারাও রবীন্দ্র সাহিত্য থেকে নির্মাণের উদ্যোগ নিচ্ছেন।

Tags: ইমপ্রেস টেলিফিল্মকাজী হায়াৎকাবুলিওয়ালাচাষী নজরুল ইসলামচ্যানেল আইঢাকাই সিনেমালিড বিনোদনসিনেমাসুভা
Previous Post

ফাইটার পাইলট হতে পারিনি, মানুষ হিসেবে যোদ্ধাই থাকবো

Next Post

মা’কে সঙ্গে নিয়ে ‘হাওয়া’ দেখলেন ‘সাদা সাদা কালা কালা‘র স্রষ্টা

Next Post
প্রধান অতিথি ও অতিথি হাসিমুখে একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা’কে সঙ্গে নিয়ে ‘হাওয়া’ দেখলেন ‘সাদা সাদা কালা কালা‘র স্রষ্টা

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আলোচনা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT