চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুরুপের তাস’ হাসানের ফিরেই ৭ উইকেট, ৬ জয়ে কোন অবস্থানে এখন কেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক সাফল্যে আলো ছড়াচ্ছেন হাসান মাহমুদ। দেশে হয়ে বা ইংলিশ লিগে, নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য মাত্রায়। টাইগার পেসারের উজ্জ্বল পারফরম্যান্সে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগে বেশ দুর্দান্ত ফর্মে আছে কেন্ট ক্রিকেট দল। সবশেষ জয়ের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে হাসান তুলে নিয়েছেন ৭ উইকেট। তাতে ৬ ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের প্রথম স্তরে ওঠার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে ক্লাবটি।

শনিবার উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। জয়ে ১০ ম্যাচে ৬টিতে পয়েন্ট পেয়েছে দুই টাইগার পেসার হাসান মাহমুদ-খালেদ আহমেদের দল। ৪ দিনের ম্যাচের প্রথম ইনিংসে হাসান ১৮ ওভারে ৫ মেডেনে ৬৮ খরচায় তুলেছেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৩ মেডেনে ৫১ রানে তুলেছেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দুই ম্যাচের সিরিজ ড্রয়ের আগে কেন্টের হয়ে চলতি মৌসুমে প্রথম খেলে গেছেন হাসান। সিরিজের পর আবারও ক্লাবের সাথে যোগ দিয়েছেন। তার ফিরে আসায় বেশ উপকৃত দলটি। হাসানের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ক্লাবের জন্য। সতীর্থদের কথায় তা ফুটে উঠছে। দলের আরেক পেসার ম্যাট মিলনেস বলেছেন, ‘হাসান নিঃসন্দেহে আমাদের বোলিং আক্রমণে একটি বিশেষ মাত্রা যোগ করেছেন। তাকে ফিরে পাওয়াটা একটা দারুণ প্রাপ্তি। বাকিরাও সবাই নিজেদের ভূমিকা পালন করেছেন।’

হাসানের সাথে বোলিং করা প্রসঙ্গে ম্যাট বলেছেন, ‘আমার মনে হয়, তার বল আমার চেয়ে একটু জোরে স্টাম্পে লাগে। তবে হ্যাঁ, যেমন বললাম, সে ম্যাচে তুরুপের তাসের মতো কাজ করে।’

‘হাসান ভালো গতিতে বল করতে পারে, তার বোলিং অ্যাকশন একটু অন্যরকম, বোঝা কঠিন এবং একজন সেরা বোলার। তাকে পেয়ে আমরা খুবই ভাগ্যবান এবং হসান আমাদের বোলিং আক্রমণে একটা ভিন্ন মাত্রা যোগ করেছেন। তার বিপক্ষে খেলার চেয়ে আমার একই দলে থাকাটাই বেশি ভালো।’

অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড বাংলাদেশের তারকা পেসারকে নিয়ে বলেছেন, ‘সাধারণভাবেই হাসান বেশ উঁচুমানের পারফর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ফিরে এসেও ঠিক আগের ছন্দেই খেলা চালিয়ে যাচ্ছেন। তার প্রচুর দক্ষতা ও ভালো গতি রয়েছে। তিনি ব্যাটসম্যানকে দ্রুতগতির ডেলিভারিতে বেশ চাপে ফেলার ক্ষমতা রাখেন।’

কেবল ৩ ম্যাচে ৬ ইনিংস বোলিং করে কেন্টের হয়ে ১৯ উইকেট তুলে নিয়েছেন হাসান। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রান খরচায় ৬ উইকেট এপর্যন্ত কাউন্টে তার সেরা বোলিং। সেই ম্যাচে দুই ইনিংসে ১০১ দিয়ে রানে ৯ উইকেট নিয়েছিলেন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে কেন্ট ১১ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলে দুইয়ে আছে। এই অবস্থানে থেকে আসর শেষ করলেই প্রথম বিভাগে উন্নতি হবে ক্লাবটির।

Tags: ইংল্যান্ডকাউন্টি চ্যাম্পিনশিপকেন্ট ক্রিকেটলিড স্পোর্টসহাসান মাহমুদ
Previous Post

ইঞ্জিন থেকে আগুনের শিখা, ক্রাইস্টচার্চে কান্তাসের ফ্লাইটের জরুরি অবতরণ

Next Post

২১ দেশে প্রতি পাঁচ শিশুর একজন প্রযুক্তিনির্ভর যৌন নির্যাতনের শিকার: ইউনিসেফ

Next Post
ছবি: সংগৃহীত

২১ দেশে প্রতি পাঁচ শিশুর একজন প্রযুক্তিনির্ভর যৌন নির্যাতনের শিকার: ইউনিসেফ

বাংলাদেশ ব্যাংকের লোগো, শহরের কেন্দ্রে স্থাপিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT