চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইঞ্জিন থেকে আগুনের শিখা, ক্রাইস্টচার্চে কান্তাসের ফ্লাইটের জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের কুইন্সটাউন থেকে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে উড্ডয়নের পর কান্তাসের একটি ফ্লাইটের ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। পরে ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাইন ডটকম ডটএইউ, ৭নিউজ এবং নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) কুইন্সটাউন থেকে সিডনির উদ্দেশে ছেড়ে যাওয়া কান্তাসের কিউএফ১২২ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ফ্লাইট ট্র্যাকিং ও উড়োজাহাজ চলাচলের তথ্যভিত্তিক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, প্রায় তিন ঘণ্টার এই ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে নির্ধারিত সময়েই কুইন্সটাউন থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের মাত্র ৫২ মিনিট পর বোয়িং ৭৩৭টি ক্রাইস্টচার্চ বিমানবন্দরে অবতরণ করে।

ক্রাইস্টচার্চ বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, ফ্লাইটটি অবতরণের সময় জরুরি সেবার কর্মীরা সেখানে প্রস্তুত ছিলেন।

কান্তাসের এক মুখপাত্র বলেন, পাইলট ‘অগ্রাধিকার ভিত্তিতে অবতরণের’ অনুরোধ করার পর ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

এক বিবৃতিতে কান্তাস জানায়, কুইন্সটাউন থেকে উড্ডয়নের পর সিডনিগামী ফ্লাইটটিতে ইঞ্জিনে সমস্যার আশঙ্কা দেখা দেয়। পরে সেটিকে ক্রাইস্টচার্চে ঘুরিয়ে নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমাদের পাইলটরা অত্যন্ত প্রশিক্ষিত। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমরা জানি, যাত্রীদের জন্য এটি উদ্বেগজনক অভিজ্ঞতা ছিল। তাদের সহায়তা দিতে আমরা সব যাত্রীর সঙ্গে যোগাযোগ করব।

যাত্রীদের থাকার ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও কান্তাস করবে বলে জানানো হয়েছে।

নিউজিল্যান্ডের সিভিল এভিয়েশন অথরিটির এক মুখপাত্র ৭নিউজকে জানিয়েছেন, একটি পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ইঞ্জিনে এই সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার সময় কুইন্সটাউনের ফ্র্যাঙ্কটনে গাড়ি চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা মার্ক ভেনিং। তিনি স্টাফকে বলেন, আমি ফ্র্যাঙ্কটন রোড দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, অনেকটা জোরে গুলির শব্দের মতো।

তিনি বলেন, ওপরে তাকিয়ে দেখি বাম ইঞ্জিন থেকে কমলা রঙের আগুনের শিখা বের হচ্ছে।

ফ্র্যাঙ্কটনের বাসিন্দা দুই ভাই ক্যাম্পবেল ও ড্যানিয়েল লংমায়ারও ঘটনাটি প্রত্যক্ষ করেন। তারা জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন।

ক্যাম্পবেল বলেন, বাম ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে শুরু করে। এরপর সবাইকে দেখতে বলি, কারণ ভেবেছিলাম হয়তো একবারের ঘটনা।

তিনি আরও বলেন, এরপর ফ্লাইটটি আমাদের ওপর দিয়ে যাওয়ার সময় প্রায় ছয়-সাতবার আগুনের শিখা বের হয় এবং বিকট শব্দ হয়।

ড্যানিয়েল বলেন, শব্দটা সত্যিই অনেক জোরে ছিল। পুরো উপত্যকাজুড়ে এর প্রতিধ্বনি হচ্ছিল। এমন কিছু আমি আগে কখনো দেখিনি।

তিনি আরও বলেন, আমরা সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কী ঘটছে, বুঝতে পারছিলাম না। প্রতিদিন তো আর এমন দৃশ্য দেখা যায় না।

Tags: জরুরি অবতরণনিউজিল্যান্ডফ্লাইট
Previous Post

প্রতারণা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক

Next Post

‘তুরুপের তাস’ হাসানের ফিরেই ৭ উইকেট, ৬ জয়ে কোন অবস্থানে এখন কেন্ট

Next Post

‘তুরুপের তাস’ হাসানের ফিরেই ৭ উইকেট, ৬ জয়ে কোন অবস্থানে এখন কেন্ট

ছবি: সংগৃহীত

২১ দেশে প্রতি পাঁচ শিশুর একজন প্রযুক্তিনির্ভর যৌন নির্যাতনের শিকার: ইউনিসেফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT