চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে নাইটক্লাবে ঝগড়া, ক্ষমা চাইলেন ব্রুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
হ্যারি ব্রুক

হ্যারি ব্রুক

অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির পর প্রকাশ্যে এসেছে দুমাস আগে নাইটক্লাবে হ্যারি ব্রুকের মদ্যপান করে ঝগড়ায় জড়িয়ে পড়ার খবর। গত অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফর ছিল ইংল্যান্ডের। তৃতীয় ওয়ানডের আগের রাতে নাইটক্লাবের বাউন্সারের সাথে এমন ঘটনা ঘটান ব্রুক। যার জন্য ক্ষমাও চাইলেন।

ইংলিশ গণমাধ্যমে প্রতিবেদন, ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে খেলার আগের রাতে একটি ক্লাবে প্রবেশ করতে না দেয়ায় ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ব্রুককে বাউন্সার আঘাত করেন। এরপরেই ঘটে দুইজনের মধ্যে বিতণ্ডা। ঘটনার পরেরদিন ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজের শেষ ম্যাচে দলকে নেতৃত্বও দেন তিনি।

সেসময় ব্রুক সাদা বলের পদে বরখাস্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারলেও প্রায় ৩০,০০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৫০ লাখ টাকা) জরিমানা দেন। ভবিষ্যতের আচরণের জন্য তাকে চূড়ান্ত সতর্কবার্তা দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হারের পর এটা প্রকাশ্যে এসেছে। এই সফরেও দলগত অস্থিরতার অভিযোগ উঠেছে। যার মধ্যে নুসায় ছুটি কাটানোর সময় খেলোয়াড়দের অতিরিক্ত মদ্যপানও ছিল।

ব্রুক বিবৃতিতে বলেছেন, ‘আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি। সম্পূর্ণরূপে স্বীকার করছি যে, আমার আচরণ ভুল ছিল এবং আমার ও ইংল্যান্ড দলের জন্য বিব্রতকর ছিল।’

‘ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সর্বশ্রেষ্ঠ সম্মান, যা আমি গুরুত্ব সহকারে নেই এবং আমার সতীর্থ, কোচ ও সমর্থকদের হতাশ করার জন্য গভীরভাবে দুঃখিত। দায়িত্ব, পেশাদারিত্ব এবং দেশের প্রতিনিধিত্বকারীদের থেকে প্রত্যাশিত মান সম্পর্কে এটি আমাকে যে শিক্ষা দিয়েছে তা প্রতিফলিত করবো।’

‘এই ভুল থেকে শিক্ষা নিতে, মাঠে ও মাঠের বাইরে ভবিষ্যতের কর্মকাণ্ডের মাধ্যমে আস্থা পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। নিঃশর্ত ক্ষমা চাইছি এবং এটি যাতে আবার না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করব।’

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘আমরা এ ঘটনা সম্পর্কে অবগত, এটি একটি আনুষ্ঠানিক ও গোপনীয় ইসিবি শৃঙ্খলা প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হয়েছে। জড়িত খেলোয়াড় ক্ষমা চেয়েছেন, স্বীকার করেছেন যে এ আচরণ প্রত্যাশার চেয়ে কম ছিল।’

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডলিউজিল্যান্ডলিড স্পোর্টসহ্যারি ব্রুক
Previous Post

সংখ্যালঘু প্রসঙ্গে ইশতেহারে সুনির্দিষ্ট পলিসির আহ্বান

Next Post

এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার

Next Post

এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার

শিশুর বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT