চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A

শিশুদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকায় যাত্রা শুরু করেছে ব্র্যাক একাডেমি। শিশুর সার্বিক বিকাশকে গুরুত্ব দিয়ে ব্র্যাক একাডেমি মানসম্মত শিক্ষার চাহিদা পূরণে কাজ করছে।

শিক্ষার্থীদের মূল্যবোধ শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে তাদের শেখার প্রতি কৌতুহল সৃষ্টি এবং সম্মান ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহয়তা করছে ব্র্যাক একাডেমি।

ব্রাক এর মিডিয়া রিলেশনস কমিউনিকেশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

ব্রাক জানায়, ২০১৯ সালে কুমিল্লায় ব্র্যাক একাডেমির প্রথম শাখাটি চালু হয়। বর্তমানে কুমিল্লা, বগুড়া, রাজশাহী ও ঢাকায় এর কার্যক্রম চলছে। চলতি মাসেই চট্টগ্রাম, সিলেট, যশোর ও নোয়াখালীতে ব্র্যাক একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মূলত জেলা শহর ও নগরগুলোতে শিশুদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে ব্র্যাক একাডেমি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, ভালো পড়ালেখার জন্য শুধু স্কুল ভবন বা অবকাঠামো নয়, প্রয়োজন গবেষণাভিত্তিক প্রকৃত শিক্ষার। দেশের শিক্ষাখাত নিয়ে ব্র্যাকের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে ব্র্যাক একাডেমির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেন শিশুরা আন্তর্জাতিক মানের শিক্ষা পেতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ

তিনি বলেন, দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় মুখস্থবিদ্যার ওপর জোর দেওয়া হয় বলে উল্লেখ করে তামারা হাসান বলেন, শিশুদের চিন্তা করতে ও বলতে শেখা, আত্মবিশ্বাস জাগিয়ে তোলার মতো প্রকৃত শিক্ষা দিচ্ছে ব্র্যা্ক একাডেমি। দেশকে এগিয়ে নিতে হলে পরিপূর্ণ ও সৃজনশীল মানুষ প্রয়োজন।

সমাপনী বক্তব্যে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, দেশে বিভিন্ন পরীক্ষায় পাসের হার বেড়েছে, অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু দক্ষতা ও চিন্তার পরিসর গড়ে উঠছে না। শিশুরা স্বাধীনভাবে চিন্তা করবে, নিজের সিদ্ধান্ত নিজে নেবে এমনভাবে তাদের গড়ে তুলতে চায় ব্র্যাক একাডেমি।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচির হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা বলেন, শিক্ষায় উন্নত দেশগুলো যে ধরনের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে তার আদলে ব্র্যাক একাডেমির কার্যক্রম নেওয়া হয়েছে। এ সময় অভিভাবকদের মধ্য থেকে ফখরুননেসা লিমা ও ইশরাত জাহান বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথিরা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে অতিথিরা পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০৩০ সালের মধ্যে ৩০টি জেলায় ব্র্যাক একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে। ঢাকায়ও একাধিক ব্র্যাক একাডেমি চালু করা হবে।

ব্র্যাক একাডেমিতে ৪ বছর ও এর বেশি বয়সী শিশুদের জন্য প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে বাংলা ও ইংরেজি দ্বিভাষিক শিক্ষাপদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে মাতৃভাষা বাংলায় শক্ত ভিত্তি গড়ে তোলা হয় এবং বয়সোপযোগী ও অর্থবহ কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে ইংরেজি ভাষার সঙ্গে পরিচয় করানো হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই দক্ষ যোগাযোগের সক্ষমতা অর্জন করে।

ব্র্যাক একাডেমি শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রমের নির্ধারিত শিক্ষার পাশাপাশি অতিরিক্ত জীবনদক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। এই একাডেমির শিক্ষাসামগ্রীগুলো বৈশ্বিক মান বজায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করা হয়েছে।

ব্র্যাক একাডেমির লক্ষ্য তরুণ প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তোলা। দেশের ব্যয়বহুল বেসরকারি বিদ্যালয়গুলোর বিকল্প হিসেবে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ব্র্যাক একাডেমির উদ্দেশ্য।

Tags: ব্র্যাক একাডেমিমূল্যবোধশিশুর বিকাশশিশুশিক্ষা
Previous Post

এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার

Next Post

ঢাকার বিপক্ষে জয়ে ফিরল সিলেট

Next Post

ঢাকার বিপক্ষে জয়ে ফিরল সিলেট

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাধা, পতাকা বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT