চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউএজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত: ইউট্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও ইংরেজি দৈনিক নিউএজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক যৌথ বিবৃতিতে তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, দেশের অন্যতম খ্যাতনামা ও নির্ভীক সাংবাদিক নূরুল কবীরের সঙ্গে অসদাচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এটি মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাতের শামিল, যা চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বেমানান।

বিবৃতিতে তারা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ডেইলি স্টার ভবনের সামনে গণমাধ্যম ও মুক্তচিন্তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নূরুল কবীরকে যেভাবে বাধা প্রদান ও লাঞ্ছনা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও অনভিপ্রেত। একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

ইউট্যাব নেতারা আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী সময়ে যেখানে সাধারণ মানুষের অবাধ চলাচল ও বাকস্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্রের এমন কর্মকাণ্ড জনমনে নেতিবাচক বার্তা দেয় এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেন, নূরুল কবীর বাংলাদেশের ইতিহাসে একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের সময়েও হুমকির মুখে পড়ে তিনি কখনো সত্য প্রকাশ থেকে সরে আসেননি। এমন একজন সাংবাদিকের প্রতি এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইউট্যাব অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার এবং ভবিষ্যতে কোনো নাগরিক যাতে এভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছে। একই সঙ্গে দেশের সাংবাদিক সমাজ ও মুক্তচিন্তার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

Tags: ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশনিন্দা ও প্রতিবাদবিবৃতি
Previous Post

সারাবিশ্বের সঙ্গে দেশের পর্দায় মুক্তি পেল নতুন ‘অ্যাভাটার’

Next Post

সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post
প্রধান উপদেষ্টা হাদির মৃত্যুতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

শিল্পীরা প্রতিবাদে অংশগ্রহণ করে বাংলাদেশের পতাকার পতাকা ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিল্পীরা আক্রান্ত হলে তাদের পাশে কাউকে পায় না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT