চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পীরা আক্রান্ত হলে তাদের পাশে কাউকে পায় না’

বললেন 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' খ্যাত লুৎফর হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
শিল্পীরা প্রতিবাদে অংশগ্রহণ করে বাংলাদেশের পতাকার পতাকা ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের চলমান নানা ক্রাইসিসে শিল্পী বা তারকাদের অনেকক্ষেত্রে নিরব দর্শকদের ভূমিকায় দেখা যায়। অনেকে মুখ ফুটে বলতে চেয়েও বলতে পারেন না, আবার লিখতে গিয়েও নানা হুমকি ও চাপের মুখোমুখি হন। বেশিরভাগ এসব কারণে দেশের শিল্পীদের চুপ থাকতে দেখা যায়।

শিল্পীদের সুনসান নিরব থাকা নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুরকার, গীতিকার, লেখক ও শিল্পী লুৎফর হাসান। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের এই শিল্পী লেখেন, শিল্পীরা ক্ষতির সম্মুখীন, তবুও শিল্পীরা চুপ। এমন কথা ভেসে বেড়াচ্ছে। আদতে আমরা কথা বলি কয়জন? সবাই কেন কথা বলবে? সবাই তো কথা শেখেও নাই। শিল্পীরা কথা বলতে ভয় পায়। কারণ, শিল্পীরা আক্রান্ত হলে তাদের পাশে কাউকে পায় না৷ শিল্পীরা চুপ, এই অভিযোগ তাই অযৌক্তিক।

নিজের উদাহরণ টেনে লুৎফর হাসান লেখেন, আমরা যারা সব ইস্যুতে কথা বলি, আমাদের যাপিত জীবনের অবস্থা জানেন? সকালে যদি একদল আমাদের তালিকা করে, বিকালে তালিকা করে অন্য দল। সকালে যে লাভ দেয়, বিকালে দেয় হা হা। সকালে দেয় ফলো। বিকালে দেয় ব্লক। মেসেজে বিচিত্র ভাষায় থ্রেট। ফোনে যা আসে, শুনলে শরীর হিম হয়ে আসে। এসবই কথা বলার ফল।

প্রশ্ন রেখে এই শিল্পী বলেন,“তো সব শিল্পী কি এসব সামলে তাদের শিল্পের চর্চা করবে? পারবে করতে? সবাই কি আমাদের মতো এলিয়েন-থ্রেট দিলো আর থ্রেট নিয়ে নগদে গান-কবিতা লিখে ফেললাম? এসব কি সবাইকে দিয়ে সম্ভব? শিল্পীরা গা বাঁচিয়ে চলে না। ভয় পায়। কারো সাহস যেমন আপনাকে মুগ্ধ করে, কারো যৌক্তিক ভয়কেও সম্মান করুন।”

সবশেষে লুৎফর হাসান লেখেন, “শিল্পী মানে শিল্পী। যার দলীয় তেলবাজি নেই। যার দলীয় সুযোগ সুবিধা নেই। যার দলীয় ফাপরবাজি নেই। যাদের এসব আছে, তারা শিল্পী না। শিল্পী এসবের বাইরে যারা, তারাই। শিল্পী মূলত একা।”

Tags: গানলিড বিনোদনলুৎফর হাসানশিল্পী
Previous Post

সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

‘এগুলো পাবলিক খায় না’, ‘তছনছ’ টিজার দেখে বলছে দর্শক!

Next Post
বাংলাদেশি সিনেমা 'এগুলো পাবলিক খায় না' এর পোস্টার, ভিলেন ও নায়কসহ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'এগুলো পাবলিক খায় না', 'তছনছ' টিজার দেখে বলছে দর্শক!

আখতার হোসেনের ছবি, বিক্ষোভের সময়ের ছবি নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভ চলবে কিন্তু বিশৃঙ্খলায় জড়ানো যাবে না: আখতার হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT