সিলেটে বন্যা মোকাবেলায় সরকারের পরিকল্পনার অভাব ছিল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেছেন, এবারের বন্যায় হাওর এলাকায় গত ৩০ বছরের উন্নয়ন ভেস্তে গেছে। নদী খননের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী। বন্যা পরবর্তী উন্নয়ন ও পুনর্বাসনে ভৌগলিক অবস্থা, পরিবেশ প্রকৃতিকে বিবেচনায় নিয়ে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।
আকতার হোসেনের রিপোর্ট।








