চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাফিনের মরদেহ আনতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন হামিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 25, জুলাই 2024
in বিনোদন
A A
শাফিনের মরদেহ আনতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন হামিন, ছবি দুইটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে সলো কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন দেশের শীর্ষ ব্যান্ড ‘মাইলস’ এর ভীষণ জনপ্রিয় ভোকাল, বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। শোয়ের আগে অসুস্থ হয়ে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। ফেরানো যায়নি তাকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন শাফিন। হৃদরোগসহ বেশকিছু জটিলতার কথা প্রাথমিকভাবে জানা গেছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই ও মাইলস সদস্য হামিন আহমেদ।

বর্তমানে শাফিনের মরদেহ ভার্জিনিয়ার সেই হাসপাতালেই রয়েছে বলেও জানান হামিন। তিনি জানান, আমেরিকায় তাদের বেশ কয়েকজন নিকটাত্মীয় রয়েছেন। তারাই আপাতত সব দেখছেন। তবে শাফিনের মরদেহ দেশে নিয়ে আসতে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন হামিন।

জানালেন, বৃহস্পতিবারই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। সেখানে পৌঁছে যতো দ্রুত সম্ভব শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন।

‘মাইলস’ এর বাইরেও সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছিলেন শাফিন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে।

শাফিন আহমেদের মা সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।

এরপর বড়ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় বিটিভিতে মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।

Tags: ব্যান্ডমাইলসলিড বিনোদনশাফিন আহমেদসংগীতহামিন আহমেদ
Previous Post

মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

Next Post

বব ডিলানের বায়োপিকের টিজারে টিমোথির বাজিমাত

Next Post
অন্ধকারে হাঁটছেন একজন ব্যক্তি, পেছনে শহরের আলো ও ধোঁয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

বব ডিলানের বায়োপিকের টিজারে টিমোথির বাজিমাত

বাংলাদেশের আর্চার অলিম্পিকের জন্য প্রস্তুত, লক্ষ্য জেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চারি দিয়ে রাতে অলিম্পিক অভিযান শুরু করছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT