চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্চারি দিয়ে রাতে অলিম্পিক অভিযান শুরু করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 25, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের আর্চার অলিম্পিকের জন্য প্রস্তুত, লক্ষ্য জেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক গেমসে আর্চারি ইভেন্ট দিয়ে রাতে অভিযান শুরু করবে বাংলাদেশ। আর্চার সাগর ইসলাম প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে ছেলেদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এতথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হবে ছেলেদের ব্যক্তিগত র‌্যাঙ্কিং রাউন্ড। অংশ নেবেন আর্চার সাগর। গেমসে তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে সাগরের ঘাড়ে সমস্যা হয়েছিল এবং থেরাপি এখনো চলছে। তিনি বুধবার আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নিয়েছেন এবং খেলার জন্য প্রস্তুত আছেন। প্রথমধাপ অতিক্রম করতে পারলে সাগর আগামী ৩০ জুলাই পরের রাউন্ডে খেলবেন।

বাংলাদেশ আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন, ‘অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা চলছে। সবমিলিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার আর্চারি ভেন্যুটি খুবই সুন্দর এবং শহরের কেন্দ্রে অবস্থিত।’

শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাইপর্বে অংশ নেবেন। সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন। ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্বে অংশ নেবেন।

Tags: আর্চারিপ্যারিস অলিম্পিক-২০২৪বাংলাদেশলিড স্পোর্টসসাগর
Previous Post

বব ডিলানের বায়োপিকের টিজারে টিমোথির বাজিমাত

Next Post

আন্দোলন-সহিংসতায় চরম ক্ষতির মুখে কুয়াকাটার পর্যটন শিল্প

Next Post
কুয়াকাটার সৈকত, পর্যটক ও ঝড়ের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন-সহিংসতায় চরম ক্ষতির মুখে কুয়াকাটার পর্যটন শিল্প

প্রতিবাদকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT