অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের আল-শাতি আশ্রয়কেন্দ্র, দক্ষিণাঞ্চলের শহর রাফাহ এবং খান ইউনিসে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ পর্যন্ত যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র শিশুই রয়েছে ২ হাজারের বেশি। কাতার ও মিশরের মধ্যস্থতায় আরও ২ ইসরাইলি নারীকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধ পরিকল্পনায় সহায়তার জন্য ইসরাইলে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে পেন্টাগন।







