বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে, সন্ত্রাস করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভয়-ভীতি দেখিয়ে এবার আন্দোলন আটকে রাখা যাবে না। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতেই আনসারকে গ্রেপ্তারি ক্ষমতা দিয়ে আইন করা হচ্ছে।







