চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে ২ ঘণ্টা আটকে উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 05, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত, বৃষ্টির মধ্যে বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। ফলে বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে হজ ফ্লাইট বিজি-১৩৮ চট্টগ্রামে অবতরণ করে। এরপর রানওয়ের ২৩ নম্বর প্রান্তে ইউটার্ন নিতে গিয়ে উড়োজাহাজটি যান্ত্রিক সমস্যার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে প্রায় ৪০০ হজযাত্রী ছিলেন, তবে তাদের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। যাত্রীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এটি শুক্রবার রাত সাড়ে ১১টায় মদিনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অবতরণের সময় এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যা ইউটার্ন নেওয়ার সময় সমস্যা সৃষ্টি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে এবং পরবর্তী ফ্লাইটগুলো পরিচালনায় বিলম্ব হয়। ঘটনার তদন্ত চলছে এবং রানওয়ের কার্যক্রম স্বাভাবিক করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Tags: যান্ত্রিক ত্রুটিহজ ফ্লাইট
Previous Post

বন্যায় বিপর্যস্ত টেক্সাসে মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু

Next Post

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, বিপদ সংকেত সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত

বাংলাদেশ ক্রিকেটাররা ট্রফি হাতে নিয়ে উল্লাস প্রকাশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৭ হারের পর ওয়ানডেতে জয়ের দেখা পেল টিম টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT