চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৭ হারের পর ওয়ানডেতে জয়ের দেখা পেল টিম টাইগার্স

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 05, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ট্রফি হাতে নিয়ে উল্লাস প্রকাশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পারভেজে হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে লড়াই করার মত পূঁজি পেয়েছিল বাংলাদেশ। বল হাতে লড়াইটা তানভীর ইসলামের ফাইফারে কিছুটা সহজ পথে হাঁটছিল। তবে জানিথ লিয়ানেগের প্রতিরোধে বেগ পেতে হয়েছে বাংলাদেশের। তবে শেষ হাসিটা হেসেছে টিম টাইগার্স। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম জয় পেল বাংলাদেশ। পাশাপাশি টানা ৭ ওয়ানেডেতে হারের পর অবশেষে জয়ের দেখা পেল টিম টাইগার্স। জয়ে ১-১ সমতায় ফিরেছে সিরিজ। দ্বিতীয় ওয়ানডের খুঁটিনাটি জেনে নিন লাইভ ব্লগে….

[vc_row][vc_column]

২২.৫৩

[vc_column_text css=””]
সিরিজ হারের শঙ্কা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে ম্যাচ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি তানভীর। ম্যাচসেরার পুরস্কার উঠেছে এ স্পিনারের হাতে।

তানভীরের পাঁচ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা বাংলাদেশের


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৫১

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬ রানে জয়ী
টস: বাংলাদেশ (ব্যাটিং)

বাংলাদেশ-২৪৮/১০ (৪৫.৫)
পারভেজ ইমন-৬৭ (৬৯), তাওহিদ হৃদয়-৫১ (৬৯), তানজিম সাকিব-৩৩ (২১), জাকের-২৪ (৪০)
আসিথা ফের্নান্দো-৪/৩৫, হাসারাঙ্গা-৩/৬০

শ্রীলঙ্কা: ২৩২/১০ (৪৮.৫)
জানিথ লিয়ানেগে-৭৮ (৮৫), কুশল মেন্ডিস-৫৬ (৩১), কামিন্দু মেন্ডিস-৩৩ (৫১)
তানভীর-৫/৩৯, তানজিম-২/৩৪
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৫০

[vc_column_text css=””]
ক্যাচ ছেড়ে দেয়ার পরের বলেই বোল্ড, বাংলাদেশ ১৬ রানে জয়ী
আগের বলেই তানজিম ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আসিথা ফের্নান্দোর। পরের বলে ফের্নান্দোকে বোল্ড করেন। তাতে ১৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ে ১-১ সমতায় ফিরেছে সিরিজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৪৯

[vc_column_text css=””]
ফের্নান্দোর ক্যাচ ছেড়ে দিলেন তানজিম
৪৮.৪ ওভারে জয়টা ধরা দিত বাংলাদেশের কাছে। আসিথা ফের্নান্দো বল তুলে দিয়েছিলেন। তবে তানজিম বল তালুবন্দি করতে পারেননি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৪১

[vc_column_text css=””]
লিয়ানেগে আউট করে স্বস্তি ফেরালেন মোস্তাফিজ
বাংলাদেশের জন্য ভয় হয়ে দাঁড়িয়েছিলেন লিয়ানেগে। একপ্রান্ত আগলে রেখে ৮৫ বরে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ৪৮তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান লিয়ানেগে। দ্বিতীয় বলে ফিজের স্লোয়ারে পরাস্ত হন, নিজেই ক্যাচ ধরে স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ। জিততে লঙ্কানদের লাগবে ১৬ বলে ২১ রান। বাংলাদেশের লাগবে এক উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৩৭

[vc_column_text css=””]
লিয়ানেগে-চামিরা জুটির পঞ্চাশ
নবম উইকেট জুটিতে দুশমন্থ চামিরাকে নিয়ে ৪৭ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ছুটছেন লিয়ানেগে। জিততে লঙ্কানদের দরকার ২১ বলে ২৭ রান। বাংলাদেশের দরকার দুই উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২৪

[vc_column_text css=””]
দুইশ পেরিয়ে শ্রীলঙ্কা
হাসান মাহমুদের ডেলিভারি লংঅনের উপর দিয়ে উড়িয়ে মেরে দলীয় দুইশ রান পূর্ণ করেন লিয়ানেগে। ৪৪.১ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ২০৮ রান। লিয়ানেগে ৫৭ রানে এবং দুশমন্থ চামিরা ১০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.১৯

[vc_column_text css=””]
লিয়ানেগের ফিফটি
৭৫ বলে ফিফটি করেছেন লিয়ানেগে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.১৫

[vc_column_text css=””]
লিয়ানেগের ক্যাচ ছেড়ে দিলেন রিশাদ
হাসান মাহমুদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন জানিথ লিয়ানেগে। সেখানে থাকা ফিল্ডার রিশাদ (বদলি) বল তালুবন্দি করতে পারেননি। ৪২ রানে জীবন পেলেন লিয়ানেগে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.০১

[vc_column_text css=””]
তানভীরের ৫ উইকেট
দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ৫ উইকেটের দেখা পেলেন তানভীর ইসলাম। নিজের শেষ ওভার করতে এসে মাহেশ থিকসানাকে ফিরিয়ে সেজদায় লুটিয়ে পড়েন তানভীর। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ স্পেল করেছেন। ১০ ওভারে ২ মেডেনে ৩৯ রান খরচায় নেন ৫ উইকেট।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৪৪

[vc_column_text css=””]
হাসারাঙ্গাকে ফিরিয়ে ৫ ম্যাচ পর উইকেট পেলেন মিরাজ
৫ ম্যাচ ওয়ানডেতে উইকেট ছিল না মেহেদী হাসান মিরাজের। হাসারাঙ্গাকে ফিরিয়ে অপেক্ষার অবসান হল বাংলাদেশ অধিনায়কের। মিরাজের বল তুলে মেরেছিলেন হাসারাঙ্গা, তবে মিড উইকেটে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে ক্যাচ নেন তানজিম। ১৬ বলে ১৩ রান করেন হাসারাঙ্গা। ১৫৬ রানে সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১৮

[vc_column_text css=””]
তানভীরের চতুর্থ শিকার ওয়েল্লাগে
১৩২ রানে ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা। ৩০তম ওভারের চতুর্থ বলে টাইগার স্পিনারের বল ব্যাট থেকে প্যাডে লেগে উপরে উঠে যায়। জাকের সরে গিয়ে বল গ্লাভসবন্দি করেন। ১ রান করেন ওয়েল্লাগে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.০০

[vc_column_text css=””]
তানভীরের তৃতীয় শিকার কামিন্দু
২৫তম ওভারে কামিন্দু মেন্ডিসকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। শামীম পাটোয়ারির বলে জাকের উইকেটের পেছনে বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন। তার গ্লাভস ফসকে বল বেরিয়ে যায়। জীবন পায় কামিন্দ। পরের ওভারে এসেই কামিন্দুকে ফেরালেন তানভীর ইসলাম। টাইগার স্পিনারের বল মিডউইকেটে তুলে দেন মেন্ডিস। মিরাজ সহজেই বল তালুবন্দি করেন। ৫১ বলে ৩৩ রান করেন লঙ্কান ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৫০

[vc_column_text css=””]
৫১ বল পর বাউন্ডারি পেল শ্রীলঙ্কা
১৩তম ওভারে শেষ বলে মোস্তাফিজকে বাউন্ডারি মেরেছিলেন চারিথ আশালাঙ্কা। পরের বাউন্ডারিটা পেতে লঙ্কানদের অপেক্ষা করতে হয়েছিল ৫১ বল। মিরাজের বলে রিভার্স সুইপ করে কামিন্দু মেন্ডিস চার আদায় করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৩৯

[vc_column_text css=””]
শ্রীলঙ্কার ১০০
১৮.৫ ওভারে শতরানে পৌঁছেছে শ্রীলঙ্কা। কামিন্দু ১৫ রানে এবং জানিথ লিয়ানেগে ১ রানে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৩৭

[vc_column_text css=””]
আশালাঙ্কাকে ফেরালেন শামীম
৯৯ রানে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা। শামীম পাটোয়ারীর বল লংঅনে টেনে খেলতে চেয়েছিলেন চারিথ আশালাঙ্কা। ব্যাটে-বলে সংযোগ পুরোপুরি না হওয়ায় এজ হয়ে মিডঅনে ধরা পড়েন তানভীরের হাতে। ১৭ বলে ৬ রান করেন লঙ্কান অধিনায়ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৯

[vc_column_text css=””]
মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন তানভীর
বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়েছিলেন কুশল মেন্ডিস। ২০ বলে ফিফটি করেন। ১২তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন তানভীর। টাইগার স্পিনারের বলে পরাস্ত হন লঙ্কান টপঅর্ডার। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। পরে দেখা যায় মেন্ডিসের পায়ে না লাগলে বল হিট করতো মিডলস্টাম্পে। ৮২ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল ফিরলেন ৩১ বলে ৫৬ রান করে। ছিল ৯টি চার ও একটি ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০২

[vc_column_text css=””]
পাওয়ার প্লেতে লঙ্কানদের সংগ্রহ-৭৫/২
প্রথম ১০ ওভারে বাংলাদেশ ২ উইকেট শিকার করলেও কুশল মেন্ডিসের ঝড়ো ফিফটিতে ৭৫ রান তুলেছে শ্রীলঙ্কা।
মেন্ডিস ৫৩ রানে এবং কামিন্দু রানের খাতা না খুলে ক্রিজে আছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.৫৮

[vc_column_text css=””]
মাদুশকাকে ফেরালেন তানভীর
একপ্রান্তে ঝড় তোলা কুশলকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মাদুশকা। ১০ ওভারে এসে ৪৫ বলে ৬৯ রানের জুটি ভাঙলেন তানভীর ইসলাম। ফেরান লঙ্কান ওপেনারকে। টাইগার স্পিনারের বলে সামনে এগিয়ে খেলতে চেয়েছিলেন মাদুশকা। এজ হয়ে বল চলে যায় পয়েন্টে সেখানে হৃদয় সহজেই তালুবন্দি করেন বল। ২৫ বলে ১৭ রান করেন মাদুশকা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.৫৪

[vc_column_text css=””]
মেন্ডিসের ২০ বলে ফিফটি
৮ম ওভারে তানভীর ইসলামের বিপক্ষে ১৭ রান আদায় করেন মেন্ডিস। পরের ওভারে মোস্তাফিজের চার বলে চারটি চার মেরে ফিফটি আদায় করে নেন মেন্ডিস। ২০ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে আছে ৯টি চার ও একটি ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.৪৯

[vc_column_text css=””]
পঞ্চাশ পেরিয়ে শ্রীলঙ্কা
৬ রানে প্রথম উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও নিশান মাদুশকার জুটিতে ৭.৩ ওভারে ৫০ পেরিয়েছে শ্রীলঙ্কা। ৮ ‍ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। মেন্ডিস ও মাদুশকা জুটির ৫১ রান ৩৬ বলে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২০

[vc_column_text css=””]
নিশাঙ্কাকে ফেরালেন তানজিম
দ্বিতীয় ওভারের শেষ বলে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তানজিম হাসান সাকিব। টাইগার পেসারের বলে পরাস্ত হন পাথুম নিশাঙ্কা। বল হিট করে প্যাডে। বাংলাদেশের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন লঙ্কান ওপেনার। পরে দেখা যায় স্টাম্পের উপরে হালকা ছুঁয়ে যেতো বল। আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরলেন। ৬ রানে প্রথম উইকেট হারাল লঙ্কানরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪৬

[vc_column_text css=””]
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। সিরিজ রক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৪৮ রান করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ২৪৯ রান।

সিরিজে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪১

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর: লঙ্কানদের ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
টস: বাংলাদেশ (ব্যাটিং)

বাংলাদেশ-২৪৮/১০ (৪৫.৫)
পারভেজ ইমন-৬৭ (৬৯), তাওহিদ হৃদয়-৫১ (৬৯), তানজিম সাকিব-৩৩ (২১), জাকের-২৪ (৪০)
আসিথা ফের্নান্দো-৪/৩৫, হাসারাঙ্গা-৩/৬০
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.২১

[vc_column_text css=””]
তানভীরকে ফেরালেন হাসারাঙ্গা
৪২তম ওভারে নবম উইকেট হারাল বাংলাদেশ। হাসারাঙ্গার বলে পরাস্ত হন। লঙ্কানদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তানভীর। পরে দেখা যায় স্টাম্পের উপরে বল স্পর্শ করতো। আম্পায়ার্স কলে ফিরে যান। ২১৮ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১৬

[vc_column_text css=””]
হাসানও ফিরলেন, বাংলাদেশ-২১৮/৯
দুবল আগেই হৃদয় ফেরেন রানআউট হয়ে। ৪১তম ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদকে ফেরান আসিথা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১১

[vc_column_text css=””]
ফিফটি করে রানআউট হৃদয়, হারালেন মেজাজ
৪১তম ওভারের দ্বিতীয় বলে আসিথা ফের্নান্দোর ডেলিভারি মিড উইকেটে পাঠান হৃদয়। প্রথম রান ঠিকঠাকই নেন। দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন। তবে তানজিম সাকিব তাকে ফিরিয়ে দেন। এবার আর ক্রিজে পৌঁছাতে পারেননি হৃদয়। রানআউট হয়ে যান। তাতে সাকিবের প্রতি মেজাজ হারিয়ে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। ৬৯ বলে ৫১ রান করেন হৃদয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০৩

[vc_column_text css=””]
জাকের আউট, বাংলাদেশ-২০৪/৪
৩৯তম ওভারের শেষ বলে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। আসিথা ফের্নান্দোর লেন্থের ডেলিভারিতে পরাস্ত হন। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে জাকেরের প্যাডে। আম্পায়ার লঙ্কানদের আবেদনে সাড়া দেন। রিভিউ নিয়েও লাভ হয়নি জাকেরের। ৪০ বলে ২৪ রান করেন এই ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৫৬

[vc_column_text css=””]
২০০ রানে বাংলাদেশ
৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। হৃদয় ৪৩ রানে এবং জাকের ২২ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৪৬

[vc_column_text css=””]
বেঁচে গেলেন হৃদয়
চামিরার বলে সোজা খেলেছিলেন জাকের আলী। নন স্ট্রাইকে থাকা হৃদয় ততক্ষণে এগিয়ে এসেছেন অনেকটা। বলটা চামিরার হাতে লেগে স্টাম্পে আঘাত হানে। জায়গায় থেকেই পেছন দিকে ততক্ষণে ব্যাটটা ক্রিজে নিতে পেরেছেন হৃদয়। তাতেই বেঁচে যান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১৫

[vc_column_text css=””]
শামীমও ফিরলেন, বাংলাদেশ-১৫৯/৫
২৯তম ওভারে পঞ্চম উইকটে হারাল বাংলাদেশ। আসিথা ফের্নান্দোর বল ফাইনলেগে পাঠিয়ে জানিথ লিয়ানেগের তালুবন্দি হন। ২৩ বলে ২২ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫০

[vc_column_text css=””]
মিরাজকে ফেরালেন চামিরা
উইকেটে বেশিক্ষণ থাকতে পারলেন না অধিনায়ক মিরাজ। দুশমন্থ চামিরার বলে ৯ রান করে ফিরেছেন তিনি। ছয়ে নেমেছেন প্রায় দুই বছর পর ওয়ানডে খেলতে নামা শামীম হোসেন। ২৯ বলে ১৫ রানে খেলছেন হৃদয়। ২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩৬

[vc_column_text css=””]
এবার ফিরলেন পারভেজও
আগের ম্যাচে বাংলাদেশের ইনিংসে ধস নামানো ভানিডু হাসারাঙ্গা ফেরালেন পারভেজ হোসেন ইমনকে। ৬ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৬৭ রান করেছেন তিনি। ২০ বলে ৯ রান করে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০৫

[vc_column_text css=””]
শান্তকে ফেরালেন আশালাঙ্কা
চারিথ আশালাঙ্কার করা শর্ট বল ব্যাকফুটে গিয়ে বড় শটের খোঁজে ঠিকঠাক খেলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। লং-অনে বাউন্ডারির বেশ আগে মাহিশ থিকশানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৯ বলে ১৪ রান করে সাজঘরের পথ ধরলেন বাঁহাতি ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৬৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটার তাওহীদ হৃদয়। ৪০ বলে ৩৯ রানে অপরাজিত পারভেজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৪০

[vc_column_text css=””]
চাপ কাটিয়ে রান তোলার চেষ্টায় শান্ত-পারভেজ
তৃতীয় ওভারে তানজিদকে হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর পারভেজ হোসেনের বিরুদ্ধে জোরালো আবেদনের পর রিভিউ নিয়েও সফল হয়নি শ্রীলঙ্কা। তবে পঞ্চম ওভারে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রথম বলটি নো করেছিলেন ফের্নান্দো, ফ্রি হিট থেকে চার পান পারভেজ। এই ওভারে আরও একটি বাউন্ডারিতে সব মিলিয়ে এসেছে ১০ রান। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৪৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১৫

[vc_column_text css=””]
শুরুতেই ফিরে গেলেন তানজিদ
আসিথা ফের্নান্দোর করা বল কাভার দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। তবে ব্যাটের নিচের কানায় লেগে বল গেছে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। তানজিদের ব্যাট থেকে এসেছে ৭ রান। ক্রিজে নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪০

[vc_column_text css=””]
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ দল প্রথম ওয়ানডে থেকে দুটি পরিবর্তন এনেছে। লিটন দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন, তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৩৮

[vc_column_text css=””]
টস
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২০

[vc_column_text css=””]
দ্বিতীয় ম্যাচে এমন বিপর্যয় হবে না, বলছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

তানজিদ বললেন ওরকম ‘অপ্রত্যাশিত’ কিছু আর হবে না


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১৫

[vc_column_text css=””]
দ্বিতীয় ম্যাচে নামার আগে টাইগারদের কোচ চিকিৎসা নিতে ইংল্যান্ডে গেছেন। যাওয়ার আগে সিরিজে টিকে থাকার টোটকা দিয়ে গেছেন ফিল সিমন্স।

ইংল্যান্ড যাওয়ার আগে টাইগারদের যে বার্তা দিয়ে গেছেন সিমন্স


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১০

[vc_column_text css=””]
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে আছে। দুই টেস্টের সিরিজ হেরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায়। প্রথম ওয়ানডেতে বাজে হারের স্মৃতি নিয়ে শনিবার সিরিজ বাঁচাতে নামবে মিরাজ-তাসকিনের দল। এরমাঝেই শুক্রবার দল থেকে আলাদা হচ্ছেন কোচ ফিল সিমন্স। পূর্বনির্ধারিত চিকিৎসসেবা নিতে শ্রীলঙ্কা ছেড়ে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন।

দুদিনের জন্য মিরাজদের ছেড়ে যাচ্ছেন কোচ


[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: আর প্রেমাদাসা স্টেডিয়ামওয়ানডে সিরিজকলম্বোতাসকিনবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা
Previous Post

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত

Next Post

কুমিল্লায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

Next Post
Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, আইসিসি ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT