চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 02, জুন 2026
in আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত একাধিক বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাটিকে ‘ধারাবাহিক হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, শহরের দুটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে এসব হামলার ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, মাস্কাটিন পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে বাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ ৫২ বছর বয়সি স্থানীয় বাসিন্দা রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে।

তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। পরে একটি পথচারী সেতুর কাছে আত্মঘাতী গুলির আঘাতে আহত অবস্থায় ম্যাকফারল্যান্ডকে খুঁজে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি চিকিৎসাসেবা দেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ মিল স্ট্রিটের আরেকটি বাড়ি থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানেও তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিবাদের জের ধরেই এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tags: বন্দুক হামলাযুক্তরাষ্ট্র
Previous Post

নোয়াখালীতে হাম উপসর্গে ভর্তি আরও ৩৭ শিশু, ১ জনকে ঢাকায় প্রেরণ

Next Post

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

Next Post
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রার ছবি, জানাজা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রা, বাদ জোহর জানাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT