চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রা, বাদ জোহর জানাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 02, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রার ছবি, জানাজা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর মৃত্যুতে তার জন্মভূমি ভোলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয়দের ভিড় বাড়ছে। এরই মধ্যে সেখানে কবর খোঁড়ার কাজও শুরু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (২ জুন) মঙ্গলবার ঢাকায় থেকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছাবে। ভোলা বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করার পর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হবে।

সেখানে জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম কোড়ালিয়ায় নেওয়া হবে। পরে তার মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে। তবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের বাড়িতেও আরেকটি জানাজার আয়োজন করা হতে পারে।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং মহান মুক্তিযুদ্ধের সক্রিয় সংগঠকদের একজন ছিলেন। ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতা ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। রাজনৈতিক জীবনে নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

Tags: জানাজাতোফায়েল আহমেদ
Previous Post

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

Next Post

‘বনলতা এক্সপ্রেস’ দেখে যা বললেন হাসনাত আবদুল্লাহ

Next Post
বাংলাদেশি যুবক চ্যানেল আই অনলাইন সংবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'বনলতা এক্সপ্রেস' দেখে যা বললেন হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, আগুন জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT