চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আত্মবিশ্বাসী’ গার্দিওলার ম্যানসিটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 20, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল কোচের ভাবনা, মাঠে দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুম একেবারেই ভালো কাটেনি ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। টানা চার মৌসুমে লিগ শিরোপা জয়ের পর চলতি মৌসুম কাটাতে হয়েছে কোন ট্রফি ছাড়াই। শঙ্কা জেগেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন নিয়েও। তবে লড়াইয়ে থাকা পাঁচ দলের মধ্যে সুযোগ সবচেয়ে বেশি পেপ গার্দিওলার দলেরই। তারও বিশ্বাস, ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে সিটিজেনরা।

লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় চার ম্যাচ হাতে রেখেই। তাদের সঙ্গে আর্সেনাল পরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে রোববার নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে। ৬৬ পয়েন্ট করে নিয়ে নিউক্যাসল তিনে, চেলসি চারে, অ্যাস্টন ভিলা আছে পাঁচে। ৬৫ পয়েন্ট করে নিয়ে ম্যানসিটি ছয়ে ও নটিংহ্যাম ফরেস্ট সাতে আছে। এই পাঁচ দলের তিনটি জায়গা পাবে পরের চ্যাম্পিয়ন্স লিগে। এরমধ্যে শুধু সিটির ম্যাচ বাকি আছে দুটি, অন্যদের একটি করে।

ম্যানসিটি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ২০০৯-১০ মৌসুমে। গত শনিবার এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে আট বছরের মধ্যে প্রথমবার বড় কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করা নিশ্চিত হয়ে গেছে তাদের।

প্রিমিয়ার লিগে মঙ্গলবার ১১ নম্বরে থাকা বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সিটি। আগেরদিন গার্দিওলা বলেছেন, শেষ দুই রাউন্ড থেকে চার পয়েন্ট তুলে নেয়াই তাদের এখন প্রধান লক্ষ্য।

স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগে না থাকি, তাহলে আমরা এর যোগ্য নই, আমরা ইউরোপা লিগে থাকব। বিষয়টা এমনই। আমি মনে করি, আমরা (চ্যাম্পিয়ন্স লিগে খেলার) যোগ্যতা অর্জন করব। আমার চিন্তাভাবনা এবং যেভাবে ভাবি, আমি তাই মনে করি। আমাদের চার পয়েন্ট প্রয়োজন। এটাই মূল লক্ষ্য। আমি পুরোপুরি আত্মবিশ্বাসী।’

Tags: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

যৌথসভায় বসতে যাচ্ছে বিএনপি

Next Post

যারা পেলেন ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

Next Post
চ্যানেল আই অনলাইন ২০১৮ সালের ১৯তম মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পেলেন ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে, মনোযোগী ও চিন্তিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন রোনালদো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT