চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা পেলেন ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 20, মে 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ২০১৮ সালের ১৯তম মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। রাজধানীর সেরাটন হোটেলে সোমবার (১৯ মে) রাতে তারকা খচিত আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীন-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে একে একে হাজির হয়েছিলেন দেশীয় সংগীতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে পুরস্কার পেয়েছেন দেশের নামী গীতিকার সুরকার সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ও সংগীত সংশ্লিষ্টরা।

আজীবন সম্মাননা পেয়েছেন গুণী শিল্পী ফেরদৌস আরা

আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সংগীতের কিংবদন্তী শিল্পী ফেরদৌস আরা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফী মন্ডল, ফেরদৌস ওয়াহিদ, মিলা, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ ক্ষুদে গানরাজ এর শিল্পীরা।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩, পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯ টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যারা
আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) তরিক মৃধা।

ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ (প্রিয়তমার ‘ঈশ্বর’ গানের জন্য), ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল চলচ্চিত্র ‘প্রিয়তমা’।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩, পুরস্কার বিতরণী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ- ‘ঈশ্বর’ চলচ্চিত্র ‘প্রিয়তমা’। ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল ‘মেঘের নৌকা’, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল- চুড়ির তালে নুরির মালা, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও-শিল্পী ফেরদৌস আরা- চুড়ির তালে নুরির মালা, শ্রেষ্ঠ নজরুল সংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ- কেনো চাঁদনী রাতে, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত এটিএম জাহাঙ্গীর-যদি প্রেম দিলে না, শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ-ভাল্লাগে না, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব মিউজিক স্টেশন।

Tags: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'ইমপ্রেসগানচ্যানেল আইমিউজিক অ্যাওয়ার্ডসরুনা লায়লালিড বিনোদনসংগীত
Previous Post

‘আত্মবিশ্বাসী’ গার্দিওলার ম্যানসিটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগে

Next Post

সৌদি ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন রোনালদো?

Next Post
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে, মনোযোগী ও চিন্তিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন রোনালদো?

নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের আজও বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT