চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় আর্জেন্টিনা, সঙ্গী পোল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের বিপক্ষে হেরে শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। গ্রুপপর্বের পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। সি-গ্রুপে সৌদিকে হারিয়েও এদিন মেক্সিকো বাদ পড়েছে গোল পার্থক্যে। গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী হয়ে পরের রাউন্ডে গেছে রবার্ট লেভান্ডোভস্কির পোলিশবাহিনী।

বুধবার রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৬ পয়েন্ট নিয়ে। ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বেন মেসি-ডি মারিয়ারা। পরেরদিন রাত ৯টায় ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।

গ্রুপের অন্য খেলায়, এশিয়ার দল সৌদি আরবকে কোণঠাসা করে ২-১ গোলের জয় তুলে নেয় মেক্সিকো। গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে শেষ ষোলোর টিকেট পেয়েছে পোল্যান্ড। দুদলেরই পয়েন্ট জমেছিল ৪ করে।

ম্যাচে দাপুটে শুরু করে আর্জেন্টিনা। শেষ ষোলোতে উঠতে একমাত্র জয়ই ছিল সোজাসাপ্টা পথ— এমন রাতে পোশিলদের থেকে এনেছে দাপুটে জয়। প্রথমার্ধে মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, দ্বিতীয়ার্ধে দুবার জালের দেখা পায় স্কালোনির শিষ্যরা, পুরো ম্যাচেই আর্জেন্টিনা খেলে এক চেটিয়া।

অনটার্গেটে একটিও শট নিতে পারেনি পোল্যান্ড, আর্জেন্টিনা নিয়েছে ১২ শট। অফ টার্গেটে পোলিশদের এক শটের বিপরীতে মেসিদের ৭ শট। পুরো ম্যাচে দাপট দেখানো আর্জেন্টিনা শেষঅবধি ৭৩ শতাংশ বলের দখল ধরে রাখে, বিপরীতে লেভারা ২৭ শতাংশ।

পোলিশ গোলরক্ষককে যেখানে ৯টি শট ঠেকাতে হয়েছে, আলবিসেলেস্তে গোলরক্ষককে সেখানে কোনো শটই ঠেকানোর দরকার পড়েনি। কাউন্টার এটাকেও আর্জেন্টিনার চারের বিপরীতে পোল্যান্ড শূন্য! পরিসংখ্যানই বলছে মাঠে লেভাদের কতটা নাস্তানাবুদ করেছেন মেসিরা।

বিরতির পর প্রথম আক্রমণেই লিড নেয় আর্জেন্টিনা। ডেডলক ভাঙা গোলটি আনেন ম্যাক অ্যালিস্টার। নিচু ক্রস থেকে বল ফাঁকায় পেয়ে বুদ্ধিদীপ্ত শটে জালে জড়ান। ৪৬ মিনিটের পর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। মেক্সিকোর বিপক্ষে গোল করা এনজোর বাড়ানো বল দর্শনীয়ভাবে জালে জড়ান আলভারেজ।

অন্যদিকে, লুসেইল স্টেডিয়ামে দরকারি পয়েন্টের খোঁজে নামা সৌদি আরব পুরো ম্যাচেই ধুঁকেছে। দাপুটে খেলে ২-১ গোলের জয় তুললেও শেষ ষোলোর টিকিট কাটা হল না মেক্সিকোর। ২৮ বছর পর আবারও নক আউটে উঠতে ব্যর্থ তারা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অর্থাৎ, ৪৭ মিনিটে হেনরি মার্টিনে আসে মেক্সিকোর প্রথম গোল। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান লুইস সাভেজ। যোগ করা সময়ে দাসারি শোধ দেন এক গোল। মেক্সিকো গোল খাওয়ার আগে শুধু ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে ছিল পোলিশরা। সৌদি শেষে গোল পাওয়ায় গোল ব্যবধানে পিছিয়ে পড়ে পোল্যান্ড।

Tags: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ মেক্সিকোফিফা বিশ্বকাপ সৌদি আরবমেসিলুসেইল স্টেডিয়ামলেভান্ডোভস্কিসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
Previous Post

অবসর জীবনে ছাদকৃষি গড়েছেন ব্যাংক কর্মকর্তা

Next Post

নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড

Next Post
ফুটবল খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, বাংলাদেশ ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড

ক্রিকেটাররা বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগ সমস্যায় আবারও হাসপাতালে পেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT