চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগ সমস্যায় আবারও হাসপাতালে পেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিকেটাররা বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের দাদামা চলছে। এক ম্যাচ হাতে রেখেই নকআউটে গেছে ব্রাজিল। এরমাঝে দুশ্চিন্তার খবর, দেশটির ফুটবল কিংবদন্তি পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আগে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি, এবার হৃদরোগজনিত সমস্যা।

সঙ্গে শরীর ফুলে যাওয়ায় পেলেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিংবদন্তি হৃদরোগ সমস্যায় ভুগছেন, ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে এমন।

পেলের মেয়ে কেলি নাসিমেন্তো অবশ্য ইনস্টাগ্রাম পোস্টে আশ্বস্ত করে লিখেছেন, আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্যাপক হৈচৈ চলছে। কোনো জরুরি অবস্থা কিংবা নতুন করে ভয়ানক কিছু ঘটেনি। কিছু ছবি পোস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি।

২০২১ সালের সেপ্টেম্বরে ৮২ বর্ষী পেলের শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। সেসময় থেকে তার কেমোথেরাপিও চলছে।

মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ায় পেলেকে হাসপাতালে নেয়া হয়েছে। তার শরীরের সমস্যাগুলো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে। পেলের ম্যানেজার ও হাসপাতালটির পক্ষ থেকে কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে পরে নতুন কোনো তথ্য জানানো হয়নি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেলের কেমোথেরাপি চিকিৎসা কাজ করছে না। তিনি ঠিকঠাক খাওয়া-দাওয়াও করতে পারছেন না।

Tags: কেমোথেরাপিকেলি নাসিমেন্তোপেলেব্রাজিল
Previous Post

নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড

Next Post

আর্জেন্টিনার জয়ে মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকরা

Next Post
আর্জেন্টিনার জয় উদযাপন করছে সমর্থকরা, উচ্ছ্বাসে ভাসছে স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার জয়ে মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকরা

পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের ছবি, শহর মুখরিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের মেসিময় উল্লাসে শহর মুখরিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT