চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের জন্মদিনে ২২ পেশাজীবী সংগঠনের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 20, নভেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
প্রখ্যাত ব্যক্তি তারেক রহমানের ছবি, শুভেচ্ছা ও শুভকামনা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদসহ ২২টি সংগঠন।

বুধবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে পেশাজীবী নেতারা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম বলে উল্লেখ করেন।

তারেক রহমানকে এই প্রজন্মের জনপ্রিয় নেতা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ‘তারুণ্যের রাজনীতির আইডল’ তারেক রহমান বহুমাত্রিক ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে রাজনীতির নতুন দিশার বর্ণাঢ্য আলোকরশ্মি ছড়িয়ে সমুখে এগিয়ে চলেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শত ষড়যন্ত্র করেও তার রাজনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারেনি, বরং নিজেদের পতন তারা ডেকে এনেছে। শত্রুরা যাই বলুক, বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে এই প্রজন্মের সবচেয়ে মেধাবী, অসামান্য প্রজ্ঞা, কর্মবীরত্ব আর দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতার নাম তারেক রহমান। যা তিনি ইতোমধ্যে তার কর্মের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন তিনি বাংলাদেশের একজন খাঁটি দেশ প্রেমিক ও সাচ্চা জাতীয়তাবাদী। যিনি পিছিয়ে পড়া মানুষের ভাগ্য বদলের এবং আগামীর স্বনির্ভর উন্নত বাংলাদেশের দার্শনিক। একটি মানবিক বাংলাদেশ যার স্বপ্ন।

পেশাজীবী নেতারা বলেন, আপামর দেশপ্রেমিক জাতীয়তাবাদীদের এক কাঙ্খিত আশা যে, তারুণ্যের গৌরবময় অহংকার তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। তিনি মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন। আর তার নেতৃত্বেই এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ পাবে। আমরা বিশ্বাস করি, যেদিন তিনি এই ঘোর অমানিশা থেকে জাতিকে উদ্ধার করতে ফিরবেন তার প্রিয় স্বদেশ জন্মভূমিতে। সেদিন জনতার হর্ষধ্বনিতে মুখরিত হবে টেকনাফ থেকে তেতুলিয়া। মানুষের ভালোবাসায় আর পুষ্পবৃষ্টিতে ভাসবে বিমানবন্দর। সেই ভালোবাসা আর পুষ্পবৃষ্টির মুষলধারায় সকল অমানিশা কেটে বাংলাদেশের আকাশে গণতন্ত্রের উজ্জল উপস্থিতি আলোকিত করবে দশদিক।

বিবৃতিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসাধারণ দেশপ্রেম যার মধ্যে অনুরণিত হচ্ছে, তিনিই আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা ‘তারেক রহমান’। আগামীদিনের রাষ্ট্রনায়ক হবার অমিত সম্ভাবনা যার মধ্যে বিরাজমান। তিনি যে তার পিতা এবং মাতার পদাঙ্ক অনুসরণ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন- এ বিশ্বাস বুকে নিয়ে আজো অপেক্ষায় রয়েছে গোটা দেশ ও জাতি। বাংলাদেশের লাখো-কোটি জাতীয়তাবাদীদের স্বপ্নের আকাশে আজ এই দ্যুতির ফেরার প্রতীক্ষা চলছে। তিনি প্রবাসে থাকলেও অদম্য স্বপ্ন দেখেন এদেশকে নিয়ে; দেশের মানুষকে নিয়ে। তার চিন্তা, তার স্বপ্ন, তার সংগ্রাম সবই এদেশের মাটি আর মানুষের কল্যাণে নিবেদিত।

বিবৃতিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, সদস্য সচিব কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এডভোকেট জয়নুল আবেদিন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ডক্টরস্‌ এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাব সভাপতি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল রহমান শাহীন,এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু মহাসচিব আলমগীর হাছিন আহমেদ, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এএবি সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন।

এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জিয়া পরিষদ চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ড. কামরুল আহসান ও মহাসচিব প্রফেসর ড. নুরুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, সমন্বয়কারী প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মহাসচিব মো. রফিকুল ইসলাম, এমবিএ এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব শাকিল ওয়াহেদ, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমীন আকন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সান্টু, মহাসচিব ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন স্বাক্ষর করেন।

এছাড়াও সাক্ষর করেন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) সভাপতি একেএম মুসা (লিটন), মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ইউনানী আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস্‌ এসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন, মহাসচিব ডা. আমিনুল বারী কানন, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) সভাপতি মো. জিয়াউল হায়দার পলাশ, মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম স্বাক্ষর করেন।

Tags: তারেক রহমানতারেক রহমানের জন্মদিন
Previous Post

ডেঙ্গু: একদিনে আরও ৫ জনের মৃত্যু

Next Post

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৮ মামলা

Next Post
Traffic police checking motorcycle documents on busy street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৮ মামলা

নতুন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT