রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৯৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য দেন।
তিনি বলেন, অভিযানকালে ৫৬টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









