দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিশেষায়িত ও উন্নত চিকিৎসা সেবা দিতে উদ্যোগী হয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশী চিকিৎসক। হৃদরোগ, স্ট্রোক, কিডনি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের মত জটিল রোগীদের জরুরি ও প্রযুক্তিনির্ভর চিকিৎসায় তারা গঠন করেছেন শিওর কেয়ার ফাউন্ডেশন। বারডেম হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়ে যৌথভাবে কাজ শুরু করেছে এই ফাউন্ডেশন।







