চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বাসের ধাক্কায় ২ শিশু নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:24 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
দুটি শিশু, একটি ছেলে ও একটি মেয়ে, আলাদা আলাদা স্থানে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুই শিশু ভাই-বোন নিহত এবং একজন আহত হয়েছে। নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার মাইজপাড়া গ্রামের প্রবাসী চৌধুরী নাসিরের পুত্র আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। তবে আহত শিশুর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার।

স্থানীয়দের বরাতে ইকবাল বাহার বলেন, সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কিছু সংখ্যক শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় কক্সবাজারমুখি শ্যামলী পরিবহন সার্ভিসের একটি বাসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার স্থানীয় মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এসময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ জনতাকে শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান ইকবাল বাহার মজুমদার।

Tags: বাস দুর্ঘটনা
Previous Post

পাকিস্তানের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত

Next Post

প্রবাসী চিকিৎসকদের মহতী উদ্যোগ

Next Post
প্রবাসী চিকিৎসকদের মহতী উদ্যোগের ছবি, চিকিৎসা কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী চিকিৎসকদের মহতী উদ্যোগ

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT