চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 12, আগস্ট 2026
in প্রবাস সংবাদ
A A
2026 এশিয়ান ফেস্টিভ্যালের স্বাগত বার্তা ও উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

সাউথ ফ্লোরিডার চার্লস সিটি সেন্টারে ২০২৬ সালের ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে স্থানীয় ও প্রবাসী বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

ফ্লোরিডার করেলস্প্রিং শহরের লাকুইন্তা হোটেলের বলরুমে তিনশো’র বেশি আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে ২০২৬ সালের ৩১তম বহুজাতিক সাংস্কৃতিক মেলা ও ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক তারিখ, থিম ও সার্বিক রূপরেখা উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালের ফেস্টিভ্যাল কমিটির নবনিযুক্ত কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ এবং সেক্রেটারি জেনারেল এম কে আলম এক যৌথ বিবৃতিতে জানান, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২৬ (শনিবার ও রবিবার) ফ্লোরিডার পেমব্রোক পাইনসে অবস্থিত বিখ্যাত চার্লস এফ ডাজ সিটি সেন্টারে দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হবে।

তিন দশকের ঐতিহ্যবাহী এই আয়োজন এবার আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসবের মূল থিম নির্ধারণ করা হয়েছে: “ঐতিহ্যে আমাদের শিকড়, ভবিষ্যতে আমাদের নজর”।

অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের ফেস্টিভ্যালের সাফল্য উদযাপন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। গত বছরের ফেস্টিভ্যাল কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কনভেনার নাঈম খান দাদন, চেয়ারম্যান সাইফুল ইসলাম বুলবুল এবং মেম্বার সেক্রেটারি মো. আকরাম হোসেন।

স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এবিএম গোলাম মোস্তফা বলেন, “এশিয়ান ফেস্টিভ্যাল কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি আমাদের ঐতিহ্য রক্ষা, তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ফ্লোরিডায় এশিয়ান কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার এক বিশাল প্ল্যাটফর্ম। ২০২৬ সালের উৎসবটি এ যাবতকালের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে।”

অনুষ্ঠানে এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনা ও ধারা বর্ণনায় ৩ মিনিটের একটি বিশেষ ডিজিটাল ভিডিওচিত্রের মাধ্যমে উৎসবের সার্বিক পরিকল্পনা তুলে ধরা হয়।

এবারের ফেস্টিভ্যালের মূল আকর্ষণসমূহ:

  • ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো: দেশি-বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনী।
  • সাংস্কৃতিক পরিবেশনা: বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনা।
  • ফুড ফেস্টিভ্যাল: এশীয় রন্ধনশিল্পের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় স্বাদের ফুড স্টল।
  • কমিউনিটি অ্যাওয়ার্ড: শিক্ষা, ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা।

অনুষ্ঠানে ‘নারী ফ্লোরিডা’, ‘মায়ামি বৈশাখী মেলা’, ‘একতারা ফ্লোরিডা’, ‘বাংলা ক্লাব অব ফ্লোরিডা’ ও ‘ঢাকা ক্লাব অব ফ্লোরিডা’সহ বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনটিকে সফল করার আশ্বাস দেন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার পরিচালনা পর্ষদের সদস্য—সৈয়দ হারুন, মো. হাবিবুল্লাহ, মোহাম্মদ শাহেদ, রেজা ইসলাম, মোহাম্মদ খোরশেদ, অসীম রয়, তানভীর আহমেদ, আজম হাকিম, মোরশেদ কালাম, রাশেদ কালাম, মোহাম্মদ জাকারিয়া জিতু, মোলশারী খানম, শামসুন্নাহার, তৌহিদুল আলম টিটু, রাশিদ চৌধুরী টিটু ও আবু নাসের।

সম্মানিত অতিথিদের মধ্য থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল ওয়াহেদ মাহফুজ, আতিকুর রহমান আতিক, ড. সালাউদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ, ব্রাওয়ার্ড কাউন্টির প্রাক্তন মেয়র ডেল হোলনেস, মঞ্জুর শাহিন ও কবির চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৮০ সদস্যের একটি পূর্ণাঙ্গ ‘এশিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ কমিটি’ ঘোষণা করা হয়। নবনির্বাচিত ফেস্টিভ্যাল কমিটির প্রধান সমন্বয়ক টিটন মালিক এবং সমন্বয়ক ইমন করিম আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২৬-এর এই ঐতিহাসিক আয়োজনে সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। এরপর একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন মোহাম্মদ কে জামান বাবু, শিশুশিল্পী ত্রিদিব ও রোজিনা করিম। পরিশেষে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।

Tags: ফ্লোরিডা
Previous Post

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

Next Post

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

Next Post
বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের জন্য সৌরশক্তি ও বিদ্যুৎ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নাহিদ অস্ট্রেলিয়া পিচে খেলছেন, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT