চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 12, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের জন্য সৌরশক্তি ও বিদ্যুৎ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

বুধবার ১২ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি আংশিক সক্ষমতায় চলছে। পুরো সক্ষমতায় চালাতে হলে প্রায় ৭২ ঘণ্টার জন্য টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কোন সময়ে টার্মিনাল বন্ধ রাখলে মানুষের ভোগান্তি সবচেয়ে কম হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে। জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মানুষের ভোগান্তি চরমে উঠেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এ কারণে বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে প্রাকৃতিক দুর্যোগের কাছে কারও কিছু করার থাকে না। প্রকৃতি স্বাভাবিক হলে এলএনজি খালাস করা সম্ভব হবে এবং তখন গ্যাস সরবরাহও স্বাভাবিক হবে।

জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠকরত ছবি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা না গেলে বিদ্যুৎকেন্দ্রগুলোতেও সংকট তৈরি হবে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে একটি কৌশল নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এলএনজি সরবরাহ বাড়াতে মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বৈঠক হয়েছে এবং একটি প্রতিনিধি দলও সেখানে গেছে। তাদের দেওয়া প্রস্তাব নিয়ে কাজ চলছে। দেশটির কাছ থেকে অন্তত একটি কার্গো এলএনজি পাওয়ার আশা করা হচ্ছে। তবে এটি হবে মধ্যমেয়াদি সমাধান।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব বিকল্প নিয়েই কাজ করা হচ্ছে। সার্বিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। এলএনজি সরবরাহের বিষয়ে ইউএস-বাংলাদেশ চেম্বারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য আগের সরকারগুলোর নীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো মধ্যম ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে না গিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে এগিয়েছে। ফলে একপর্যায়ে এ ধরনের সংকটের মুখে পড়তেই হতো। দুর্ভাগ্যজনকভাবে গ্রীষ্মকালেই সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

Tags: অনিন্দ্য ইসলাম অমিতগ্যাসের সংকটবিদ্যুৎ
Previous Post

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

Next Post

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

Next Post
নাহিদ অস্ট্রেলিয়া পিচে খেলছেন, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আদালত ভবনের সামনে সাংবাদিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT