চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা দেবে সরকার: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 26, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মির্জা ফখরুলের বক্তৃতা, বিভিন্ন সাংবাদিক ও অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সরকার সব ধরনের আন্দোলন ও ন্যায়সংগত দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।

তিনি আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং চলতি অর্থবছরের বাজেটেই বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটি শুধু শোক প্রকাশের সময় নয়, বরং অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার আদায়ের সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার পাশাপাশি গুম-সংক্রান্ত বিষয়ে একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের স্বজন হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্যে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যাশা ও দাবি তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Tags: গুমগুমের শিকারপল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার
Previous Post

চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Next Post

সকালে ঠিক হবে আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ, কে হচ্ছে-সমীকরণ কী

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালে ঠিক হবে আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ, কে হচ্ছে-সমীকরণ কী

নবজাতকদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের জন্য শিশুর মুখে ক্যাপসুল দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার শুরু হচ্ছে ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT