চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালে ঠিক হবে আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ, কে হচ্ছে-সমীকরণ কী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 26, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বের এক ম্যাচ হাতে রেখে টেবিলে শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করে রেখেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ দাপটে এগোচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এখনও আলবিসেলেস্তেদের শেষ বত্রিশের প্রতিপক্ষ নির্ধারণ হয়নি। লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে এইচ গ্রুপের দুইয়ে থেকে শেষ করা দলটির। দেখা যাক কে হচ্ছে প্রতিপক্ষ, সমীকরণ কী বলছে।

নকআউটে সম্ভাব্য চারটি প্রতিপক্ষের নাম আছে আর্জেন্টিনার সামনে। এইচ গ্রুপে এখনও নির্ধারণ হয়নি কোন দল টেবিলে কোন অবস্থানে থেকে শেষ করবে। গ্রুপটিতে লড়াইয়ে টিকে আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরবের সবাই। আসর থেকে বিদায় নেয়নি এই গ্রুপের কোন দলই। স্প্যানিয়ার্ড, উরুগুইয়ান নাকি সৌদি বা ভার্দিয়ান, কাদের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে, ঠিক হবে শনিবার সকাল ৮টায়, গ্রুপটির শেষ ম্যাচের পর।

এক নজরে দেখে নেয়া যাক আর্জেন্টিনার প্রতিপক্ষের হিসাব কী বলছে-

এইচ গ্রুপে ম্যাচ হয়েছে দুটি করে। ১টি করে জয় ও ড্র নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে আছে স্পেন, ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। একই সমীকরণে তিনে আছে কেপ ভার্দে, এক হার এবং ১ ড্রয়ে টেবিলে তলানিতে সৌদি।

গ্রুপে শেষ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে সৌদি আরব এবং উরুগুয়ের বিপক্ষে নামবে স্পেন। যদি স্পেনের বিপক্ষে উরুগুয়ে জেতে এবং কেপ ভার্দের বিপক্ষে সৌদি জিতে যায় বা ম্যাচ ড্র হয়, তাহলে বিশ্ব প্রথমবার দেখবে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল মহারণ। অর্থাৎ, গ্রুপ থেকে স্প্যানিয়ার্ডরা দ্বিতীয় হয়ে নকআউটে গেলে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

তবে স্পেনের হারের দিন যদি কেপ ভার্দে জিতে যায়, তাহলে ভার্দিয়ানদের বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। যদি স্পেন জেতে কিংবা ড্র করে, এবং সৌদি জিতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশটির মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

তবে প্রতিটি ম্যাচই যদি ড্র হয়, সেক্ষেত্রে উরুগুয়ের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যে দলই হোক, ম্যাচ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গড়াবে, ৪ জুলাই। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আলবিসেলেস্তেদের নকআউট পর্ব।

Tags: আর্জেন্টিনাউরুগুয়েকেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা দেবে সরকার: মির্জা ফখরুল

Next Post

রোববার শুরু হচ্ছে ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Next Post
নবজাতকদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের জন্য শিশুর মুখে ক্যাপসুল দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার শুরু হচ্ছে ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শফিউর রহমানের ছবি, দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারে তার অবদান স্মরণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT