চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমীমাংসিত কিছু চাপিয়ে দিতে চাইলে সরকারকে দায় নিতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলা ভাষায় লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত কিছু বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকে নিতে হবে।

মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে কথা দিচ্ছি সব মামলা তুলে নেওয়া হবে। আমরা ভালবাসা ও প্রেমের মধ্য দিয়ে থাকতে চাই।

তিবি আরও বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়। জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি কইরেন না। ওই অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে আর ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান; বলেন যা করছি ভুল করছি, শেষ বয়সে গুলি করে মারছি, ভুল করেছি। আমাকে আপনারা মাফ করে দেবেন।

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, একটা রাজনৈতিক দল খালি নামটাই বলি আপনাদের, জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা জনগণের ওপর জবরদস্তি করতে চাচ্ছে। আবার বলে যে গণভোট করতে হবে। গণভোটটা কী? ওনারা একটা তালিকা দেবেন, এগুলো মানি কিনা, যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না মানি তাহলে বলতে হবে না। একটা ব্যালট দেবে, ব্যালটে লেখা থাকবে হ্যাঁ আর না। আমাদের তো এটা অভ্যাস নেই। আবার সেটা বলছে, ভোট হবে পরে আর ওই হ্যাঁ না ভোট হবে আগে। আমাদের ওই হ্যাঁ না ভোট ভাই ওই একটা দিনই হবে। দুইটা ব্যালট থাকিবে, একটাতে হ্যাঁ-না, আরেকটা ব্যালটে যেটা সিল মারা লাগিবে যেইটা মোক পছন্দ (যেটা আমাদের পছন্দ)। আমরা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চাই।

জামায়াতে ইসলামীকে উদ্দ্যেশ করে বিএনপি মহাসচিব আরও বলেন, তারা জবরদস্তিমূলকভাবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে। ওদের দাবি মানতেই হবে। কি দাবি, ওদের পিআর লাগবে পিআর। পিআর বুঝেন কেউ? বোঝেন নাকি? মুই তো বুঝিবান নও (আমিও তো বুঝি না)। ভোট দিবেন আপনি এখানে আর এমপি হবে ঢাকায়। এই সিস্টেমটা আমরা মেনে নিতে পারি ভাই? এজন্য আমরা বলছি এই সিস্টেম মানি না।

Tags: জাতীয় নির্বাচনঠাকুরগাঁওবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
Previous Post

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post

‘আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব’

Next Post
বাংলাদেশের সুন্দরী প্রতিযোগীর ছবি, সেলফি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব’

লামিয়া ও জাকির পানির পার্কে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিয়াকে পটিয়ে ঘুরতে নিয়ে যায় টাইগার জাকির!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT