চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিয়াকে পটিয়ে ঘুরতে নিয়ে যায় টাইগার জাকির!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in বিনোদন
A A
লামিয়া ও জাকির পানির পার্কে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫! ইতোমধ্যে পাঁচটি চ্যাপ্টারে ৪০ পর্ব প্রচার হয়েছে। বৃহস্পতিবার আসছে চ্যাপ্টার ছয়ের আরও আটপর্ব, যা দেখা যাবে বঙ্গ অ্যাপে! পূর্বের এপিসোডগুলোর মতো এবারও ভরপুর বিনোদন পেতে যাচ্ছে দর্শক, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল।

পূর্বের পর্বে দেখা গেছে, শিমুলের সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মজে থাকা লামিয়ার ঢাকায় এসে দেখা হয় টাইগার জাকিরের সঙ্গে। সুযোগ বুঝে জাকিরও ফ্লাটিং করতে শুরু করে!

এবারের চ্যাপ্টারে দেখা যাবে, শিমুলের অনুপস্থিতিতে লামিয়াকে পটিয়ে ঘুরতে নিয়ে যায় টাইগার জাকির। যা দর্শকদের বাড়তি বিনোদন দেবে।

এছাড়া দেখা যাবে, ব্যাচেলর বাসায় নতুন আগুনের আগমন এবং লগে আছি ডট কমের এমডির জেল থেকে ছাড়া পাওয়ার পর বিভিন্ন ঘটনা।

কদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুকে এক পোস্ট দিয়ে রহস্য বাড়িয়ে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ নির্মাতা অমির এই পোস্টের পর ব্যাচেলর পয়েন্টের দর্শকরা বলছেন, ব্যাচেলরদের ফ্ল্যাটে আসছে নতুন আগুন!

আবার কেউ কেউ মন্তব্য লিখছেন, সে কাবিলার রোকেয়া, কেউ লিখছেন ইভা ফিরে এসেছে। আবার কেউ কেউ মনে করছেন, লামিয়া! ধারণা করা যাচ্ছে, নতুন কোনো মুখকে দেখা যাবে। তবে নির্মাতা অমি জানাচ্ছেন, এই চ্যাপ্টারে দেখা যাবে কে তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও নাটকটি দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫।

Tags: অমিআবদুল্লাহ রানাইরফান মৃধা শিবলু পাভেলকাজল আরেফিন অমিচ্যানেল আইতৌসিফ মাহবুবনাটকবঙ্গব্যাচেলর পয়েন্ট ৫মনিরা মিঠুশামীমা নাজনীন
Previous Post

‘আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব’

Next Post

মুন্সিগঞ্জে বিএনপি সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

Next Post
নিরাপদ যুবকের ছবি, মুন্সিগঞ্জে সংঘর্ষের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে বিএনপি সমর্থিত দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

স্পেনের ফুটবল খেলোয়াড় ইয়মালা, লাল জার্সি পরা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়মালাকে নিয়ে মুখোমুখি বার্সা-স্পেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT