চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি সার কালোবাজারে বিক্রি, গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 25, নভেম্বর 2025
in অপরাধ, জনপদ, যশোর
A A
সরকারি সার কালোবাজারে বিক্রি, গ্রেপ্তার ৩, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারী সার আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অভিযোগে বঙ্গ ট্রেডার্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের তিনজনকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। সরকারের ভর্তুকি দেওয়া সার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির করে কালোবাজারে বিক্রি করছিল একই মালিকানাধীন প্রতিষ্ঠান বঙ্গ ট্রেডার্স ও ডেইলি ট্রেডিং কোম্পানি।

গ্রেপ্তাররা হলেন বঙ্গ ট্রের্ডাসের ব্যবস্থাপক সুমন মজুমদার (৩৫), বঙ্গ ট্রের্ডাসের উপ ব্যবস্থাপক বাবুল দাস (৩৬) এবং বঙ্গ ট্রের্ডাসের সহকারী ব্যবস্থাপক মাসুম বিল্লাহ (৪২)।

স্থানীয় সার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে যশোরের অভয়নগর সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় অবস্থিত মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানি নামক অফিসে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৪০ বস্তা সারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। এ ব্যাপারে যশোর জেলার অভয়নগর থানায় একটি মামলা হয়েছে। বঙ্গ ট্রেডার্স লিমিটেড বিএডিসির সার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

ডিবি পুলিশ জানায়, যশোর জেলার অভয়নগর থানাধীন সর্দার জুট মিল ঘাট, মক্কা ঘাট এবং বড়বাড়ি ঘাট থেকে নীলফামারী, রংপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলার সরকারী (বিএডিসি) গোডাউনের সার পৌঁছানোর নামে কালোবাজারে বিক্রি করছে সার পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানি।

বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানির অফিস কক্ষে বাবুল দাসের ব্যবহৃত ব্যক্তিগত টেবিলের ড্রয়ার থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে। কালোবাজারে সরকারী সার বিক্রির অবশিষ্ট টাকা তাদের কোম্পানি বঙ্গ ট্রেডার্সের একাউন্টে জমা দিয়েছে।

গ্রেপ্তাররা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোম্পানির মালিক একজনই। মালিকের নাম মো. জসিম উদ্দিন। তাদের মতো আরো ৪২ জন কর্মকর্তা রয়েছে। যারা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় কালোবাজারে সরকারী সার বিক্রি করে আসছে।

এই চক্রটি দেশের ঘাটগুলোতে জাহাজ থেকে নামানো সরকারী সার প্রতিনিয়তই কালোবাজারে বিক্রি করছে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। তারা সরকারী সার সিন্ডিকেটের মাধ্যমে কাগজে-কলমে সংরক্ষণ দেখিয়ে গুদামে সরবরাহের কথা বলে ট্রাকে করে নিয়ে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে কম মূল্যে বিক্রি করে থাকে।

চলতি বছর জিটুজিতে (সরকার টু সরকার) আমদানীকৃত ১৪ থেকে ১৫ হাজার কোটি টাকার সার পরিবহনের জন্য কোটি কোটি টাকা কমিশনের বিনিময়ে বঙ্গ ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে এখন বিপাকে পড়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এছাড়া এই চক্রের হাত থেকেও রেহাই পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

Tags: গ্রেপ্তারগ্রেপ্তার ৩ডিবি পুলিশ
Previous Post

নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার

Next Post

বাংলাদেশ ফুটবলের ‘খোঁজখবর’ নিয়ে এসেছে আজারবাইজান

Next Post
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবলের ‘খোঁজখবর’ নিয়ে এসেছে আজারবাইজান

প্রফেসর ড. অ্যানা স্মিথ, আন্তর্জাতিক গবেষক, হাস্যোজ্জ্বল মুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT