চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ফুটবলের ‘খোঁজখবর’ নিয়ে এসেছে আজারবাইজান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 25, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবলে ত্রিদেশীয় সিরিজ খেলতে মঙ্গলবার সকালে এসেছে আজারবাইজান দল। খেলবে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিপক্ষে। এসেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ সিয়াসাত আসগারভ ও অধিনায়ক সেভিঞ্জ জাফরজাদে। অতিথি কোচ বলেছেন, বাংলাদেশে আসতে পেরে আনন্দিত।

আজারবাইজান কোচ সিয়াসাত বললেন, ‘প্রথমত, সকলকে শুভেচ্ছা জানাতে চাই এবং সত্যিই সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। একটি দল এবং দেশ হিসেবে, আমরা এখানে আসতে পেরে আনন্দিত। আশা করি টুর্নামেন্ট আমাদের জন্য সফল হবে। প্রথমবার এমন একটি শহরে এশিয়ান দেশগুলোর বিপক্ষে খেলতে এসেছি। সকলের সাফল্য কামনা করি।’

‘বাংলাদেশের ফুটবল সম্পর্কে সবকিছুর বিশ্লেষণ করেছি। বাংলাদেশ দলের পাশাপাশি আমরা সাম্প্রতিক বছরগুলোতে মেয়েদের ফুটবলে তাদের বিনিয়োগ সম্পর্কে জানি। মেয়েদের ফুটবলে খুব ভালো বিনিয়োগ হয়েছে। আমরা আরও জানি তাদের বয়সভিত্তিক দল বেশ কয়েকটি আসরে ফাইনালে উঠেছে।’

‘আমরা বাংলাদেশের গত চারটি খেলা দেখেছি। সত্যিকার অর্থে দলটি বছরের পর বছর, খেলার পর খেলার জন্য উন্নতি করেছে, পরিবর্তিত হয়েছে। কেবল বাংলাদেশ দলই নয়, মালয়েশিয়া দলও, তাদের ভবিষ্যতের সাফল্য কামনা করছি।’

আজারবাইজান কোচ আরও বললেন, ‘আমরা বাংলাদেশ দল বিশ্লেষণ করেছি। সাম্প্রতিক বছরগুলোতে এই দেশে মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, এমন বিষয়গুলো বিশ্লেষণ করেছি। এপ্রিলে এশিয়ান কাপে অংশগ্রহণকারী অনূর্ধ্ব-জাতীয় দলের বিষয়েও লক্ষ্য রাখতে চাই, যেজন্য উভয় দলই বিশ্লেষণ করা হয়েছে।’

Tags: আজারবাইজানএশিয়াবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

সরকারি সার কালোবাজারে বিক্রি, গ্রেপ্তার ৩

Next Post

যুক্তরাজ্যের ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

Next Post
প্রফেসর ড. অ্যানা স্মিথ, আন্তর্জাতিক গবেষক, হাস্যোজ্জ্বল মুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

দুই পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন মধ্যবয়সী, উভয়ই পেশাদার পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক মামলায় সুপার লিগ ও রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT