চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
Bangladeshi news portal Channel i Online logo with a hooded figure and noose. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়ার ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। একই সাথে ওই ৫ আসামীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. আব্বাসউদ্দীন এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর গ্রামের বাবুল ফকিরের ছেলে খালিদ ফকির, আনিচ ফকিরের ছেলে বিপুল ফকির, শুকুর মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা, জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের খলিল শেখের ছেলে হাসান শেখ ও নড়াইল জেলার লোহাগড়া চাচাই গ্রামের উপজেলার খোকন মোল্লার ছেলে ফসিয়ার মোল্লা। আসামীদের সবাই পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর খালিদ ফকির তার ব্যবহৃত সেলফোন নং ০১৯২৭৭৯১৭৯৮ থেকে ফোন করে জাহিদুল ইসলাম বাবুকে জেলা শহরের কাঁচা বাজার সংলগ্ন মেইন রোডে আসতে বলে। পরে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু সদর উপজেলার গোলাবাড়ীয়া বাড়ি থেকে আসে। এরপর থেকে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম নিখোঁজ থাকে। একই বছরের ২ অক্টোবর পুলিশ ঢাকা খুলনা মহাসড়কের ভুলবাড়ীয়া ব্রীজের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

ওই দিন জাহিদুল ইসলাম বাবুর পিতা নজরুল মোল্লা বাদী হয়ে খালিদ ফকির ও রাজ্জাক মোল্লাকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাসান শেখের বাড়ী থেকে ইজিবাইকটি উদ্ধার করে। এরপর পুলিশ ওকে আসামী করে আদালতে চাজর্শীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত ওই ৫ আসামীকে মৃত্যুদণ্ড ও প্রত্যেক আসামীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

আদালতে সরকার পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মো. ফজলুল রহমান খান মামলাটি পরিচালনা করেন।

মামলার বাদী ও নিহতের পিতা নজরুল মোল্লা বলেন, আমার ছেলেকে এই ৫ জনে হত্যা করেছে। দীর্ঘ দিন পর আমি ছেলে হত্যার বিচার পেয়েছি। এ রায়ে আমি ও আমার পরিবার খুশি। আমাদের দাবি দ্রুত এ রায় দ্রুত কার্যকর করা হোক, যাতে কেউ আর এ ধরনের কাজ করতে সাহস না পায় এবং কেউ যেন তার সন্তানকে এ ভাবে না হারায়।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোক্তার আলী বলেছন, এ রায়ের মাধ্যমে এ পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। আশা করি উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে এবং রায় কার্যকর হবে।

Tags: আদালতমৃত্যুদণ্ড
Previous Post

শহিদুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

সৌদির আল-জুবাইলে আওয়ামী লীগের কমিটি গঠন

Next Post
দুইজন নেতা নতুন কমিটি গঠনের জন্য ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির আল-জুবাইলে আওয়ামী লীগের কমিটি গঠন

প্রফুল্ল ছাত্রের হাসিমুখের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এভাবে আর কত প্রাণ অনিয়মের বলি হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT