চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে আর কত প্রাণ অনিয়মের বলি হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:53 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in সম্পাদকীয়
A A
প্রফুল্ল ছাত্রের হাসিমুখের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার গুলিস্তানে নটর ডেম কলেজের এক ছাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়। এসময় নাঈম কলেজে যাচ্ছিল। বাসা থেকে কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসান। মাত্র ১৭ বছরে একটি উজ্জ্বল ভবিষ্যতের মৃত্যু হলো বড় একটি অনিয়মের কারণে। কারণ জানা যায় ঐ গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতা কর্মী। অথচ চালানোর কথা ছিল কর্পোরেশনের নিয়োগকৃত চালকের। এর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামের একজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

ঢাকা সিটির ঘটনায় জানা গেছে, ময়লার গাড়িটিতে কর্পোরেশন নিয়োগ করা কোনো ভারী যানবাহনের চালক ছিলেন না। তার বদলে গাড়িটি চালাচ্ছিল হারুন অর রশিদ নামের একজন পরিচ্ছন্নতাকর্মী। ঘটনার পর পুলিশ রাসেল নামের অন্য এক শ্রমিককে আটক করেছে। রাসেল সিটি করপোরেশনের স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োগকৃত কর্মী নন। হারুন অর রশিদ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় সহপাঠী নাঈম হাসানের মৃত্যুতে বৃহস্পতিবার সকালে থেকে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। নটর ডেমের শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাও রাস্তায় নেমেছে।এসময় তারা স্লোগান ও প্ল্যাকার্ডে প্রকৃত আসামির গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে এবং নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে: ২০১৮ সালে সড়ক আইন বাস্তবায়ন হলে এমন ঘটনা ঘটত না। তবে এই আন্দোলন শুধু নটর ডেম কলেজের শিক্ষার্থীদের। এর সঙ্গে বাসে হাফ ভাড়ার কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্য এই ঘটনায় সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি লাইসেন্স ছাড়া অন্য কেউ চালাবে কেন? সেসময় প্রশাসনের কেউ তাদের আন্দোলনে দুঃখপ্রকাশ করতে আসেনি বলে দাবি করে শিক্ষার্থীরা বলেন: শুধু একটা তদন্ত ছাড়া এই ঘটনার কোনো পদক্ষেপই প্রশাসন গ্রহণ করেনি।

এই বিষয়টিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, এ ধরণের ঘটনাগুলোতে অতীতে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে দেশের ভবিষ্যত তরুণদের তাজা প্রাণ বিসর্জন দিতে হয়। এমনিতে সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে নানা ধরণের অনিয়ম। কোন একটি প্রতিষ্ঠানও নেই দুর্নীতিসহ একাধিক অপকর্মের মধ্য দিয়ে না যাচ্ছে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়িটি একজন পরিচ্ছনন্নতা কর্মী চালাচ্ছিল এবং তিনি নিয়োগ প্রাপ্তও নন। এত বড় অনিয়মের কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। এর দায় সিটি কর্পোরেশনকে নিতে হবে। এর একদিন পরই আবার আরেক সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা মনে করি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এই ধরণের প্রবণতাকে সমূলে উৎপাটিত করতে হবে। নতুবা ছোট একটি অগ্নিঝলক থেকে আগ্নেয়গিরির লাভা ধ্বংস করে দিতে পারে যেকোন জনপদ।

Tags: নটর ডেম কলেজনাঈম হাসানরাস্তা অবরোধশিক্ষার্থীসম্পাদকীয়
Previous Post

সৌদির আল-জুবাইলে আওয়ামী লীগের কমিটি গঠন

Next Post

সোমালিয়ার রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

Next Post
সোমালিয়ার রাজধানীতে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের সামনে উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ার রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১১৮ রোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT