চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিল চায় গণসংহতি আন্দোলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in রাজনীতি
A A
গণসংহতি আন্দোলনের লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে মূল্যবৃদ্ধি বাতিল করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। 

বুধবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান।

সংবাদমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে সংগঠনটি জানায়, সরকারের লুটপাটের মহোৎসবে দেশ ও জনগণ সর্বনাশের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাই  অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করতে হবে। গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণের এখতিয়ার একমাত্র বিইআরসির হাতেই থাকতে হবে। জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে দাম বৃদ্ধি করা বা মূল্য নির্ধারণ করা চলবে না।

‘‘জনগণের পকেট কাটতে এবং লুটপাট এর টাকা যোগান দিতেই সরকার আবারও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। জনগণের কথা, দেশের কথা বিবেচনায় না নিয়ে কয়েকদিন আগে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিইআরসিকে গণশুনানির মাধ্যমে যাচাই-বাছাই করে গ্যাস বিদ্যুৎসহ জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণের এখতিয়ার দিলেও সেটাকে কেড়ে নেয়া হয়েছে। সরকার প্রতি মাসে যখন খুশি তখন দাম বাড়ানোটাকে নিরঙ্কুশ করতেই মন্ত্রণালয়ের হাতে এই ক্ষমতা।

সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার কর্তৃক গ্যাস-বিদ্যুৎসহ কৌশলগত জ্বালানি পণ্যের নির্ধারণের এই প্রক্রিয়া চরম অগণতান্ত্রিক এবং বাস্তবে এটা আইনি প্রক্রিয়ায় লুটপাটের একটা রাস্তা মাত্র। বাংলাদেশের বর্তমান উৎপাদিত বিদ্যুতের প্রায় ৫০ শতাংশ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়ে আসছে। সুতরাং গ্যাসের দাম বাড়লে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়বে। সুতরাং দেখা যাচ্ছে দাম বৃদ্ধির খেলায় মেতে উঠেছে সরকার’’, বিবৃতিতে বলা হয়।

জোনায়েদ সাকি বলেন, সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানোর অর্থ হচ্ছে দেশের অর্থনীতিকে আরো ভয়াবহতার মুখে ঠেলে দেয়া। ক্ষুদ্র ও কুটির শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প সবখানে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩ গুণ বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। আগে যা ছিল ১২ টাকার কম। গ্যাস বিদ্যুৎ তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে ‍ সরকার। জনগণের টাকায় গড়ে তোলা রাষ্ট্রীয় কোষাগার উজাড় করে সেই টাকা বিদেশে পাচার করছে ঘনিষ্ঠজনরা। এরকম জবরদস্তি ও জবাবদিহিতা হীনভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি বলেন, শাসনতন্ত্রের পরিবর্তন না ঘটালে আওয়ামী লীগ সরকার জনগণকে ভবিষ্যতে আরও ভয়াবহ বিপদের মুখে ফেলে দিবে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণের দুর্ভোগ ক্রমাগত বাড়তেই থাকবে। এই সরকারকে বিদায় দিয়ে মানুষের পক্ষের সরকার প্রতিষ্ঠা করা এখন প্রধান কাজ। দেশকে বাঁচাতে হলে দেশের সমস্ত মানুষ এবং সব রাজনৈতিক দলকে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

Tags: গণসংহতি আন্দোলনগ্যাসের দামবিদ্যুতের দাম
Previous Post

টাঙ্গাইলে ট্রাক উল্টে শ্রমিক নিহত

Next Post

বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

Next Post
বান্দরবানের তমব্রু সীমান্তের পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশে শিশু চুরি, নারী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, নারী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT