চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, নারী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশে শিশু চুরি, নারী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইদুর রহমান পান্থ: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু ওয়ার্ড থেকে মায়ের সাথে ঘুমিয়ে থাকা এক নবজাতক চুরি হয়েছে। প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে অভিযুক্ত নারীসহ ঐ শিশুকে নগরীর আমানতগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে নবজাতক চুরি হওয়ার পর বিকেলে তার মায়ের কাছে হস্তান্তর করে মেট্রোপলিটন পুলিশ।

ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার বাসিন্দা কারখানাশ্রমিক মো. হেলালের স্ত্রী কাকলী বেগমকে গত ১৬ জানুয়ারি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসুতি ওয়ার্ডে  ভর্তি করানো হয়। সেখানে ১৭ জানুয়ারি দুপুর আড়াইটায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয়।

বুধবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার ওই ওয়ার্ডে নবজাতক সন্তান নিয়ে বিছানায় ঘুমিয়ে ছিলেন কাকলী। তার স্বামী জরুরী প্রয়োজনে বাসায় চলে যান। রোগীর পাশে থাকা নবজাতকের ফুফু রেনু বেগম বেলা সাড়ে ১২টার টার দিকে জরুরী প্রয়োজনে ওয়ার্ডের বাহিরে যান। পরে তিনি ফিরে এসে দেখেন ঘুমিয়ে থাকা কাকলীর পাশে নবজাতকটি নেই। তার ডাক চিৎকারে অন্যরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেন।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে। এসময় শাহিনুর বেগম নামের এক নারীকে আটক করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, অসৎ উদ্দেশ্যে শিশুটিকে চুরি করা হতে পারে। শিশু চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

Tags: বরিশালশিশু চুরি
Previous Post

বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

Next Post

বৃহস্পতিবার সকালে ‘গার্গি’, সন্ধ্যায় ‘পাপ পুণ্য’

Next Post
গার্গি সিনেমার পোস্টার, মুক্তির তারিখ জুলাই ১৫. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার সকালে ‘গার্গি’, সন্ধ্যায় ‘পাপ পুণ্য’

নোয়াখালীতে আজিজনা সম্প্রদায়ের গাছের চারা বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT