চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার সকালে ‘গার্গি’, সন্ধ্যায় ‘পাপ পুণ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in বিনোদন
A A
গার্গি সিনেমার পোস্টার, মুক্তির তারিখ জুলাই ১৫. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। ৯ দিনব্যাপী উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনভর চলবে চলচ্চিত্র প্রদর্শনী। এরমধ্যে সকালে দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত তামিল ছবি ‘গার্গি’। এদিন সন্ধ্যায় দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’।

উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে মনোনীত ‘গার্গি’ দেখানো হবে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে দর্শক ছবিটি দেখতে পারবেন।

‘গার্গি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী সাই পল্লবী। ক্রাইম থ্রিলার জনরার এই ছবিটি পরিচালনা করেছেন গৌথম রামাচন্দ্রন এবং হরিহরণ রাজু।

অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচি অনুযায়ি ‘বাংলাদেশ প্যানারোমা’য় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

‘পাপ পুণ্য’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় ‘পাপ পুণ্য’ ছাড়াও স্থান করে নিয়েছে হাওয়া, দামাল, বিউটি সার্কাস, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’।

এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হচ্ছে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।

Tags: আফসানা মিমিইমপ্রেস টেলিফিল্মগাউসুল আলম শাওনতামিলফজলুর রহমান বাবুফারজানা চুমকিমনির খান শিমুলমামুনুর রশিদলিড বিনোদনশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, নারী আটক

Next Post

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

Next Post
নোয়াখালীতে আজিজনা সম্প্রদায়ের গাছের চারা বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

আওয়ামী লীগে সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে: মতিয়া চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT