হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের কার্গো হোল থেকে ২৫ কোটি টাকার ২০৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস প্রিভেনটিভ টিম।
বৃহস্পতিবার ১৮মে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।
মোকাদ্দিস হোসেন জানান, বৃহস্পতিবার ১৮ মে সকাল সাড়ে ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাস্কট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১২২ নামে একটি ফ্লাইটটি। এর আগেই গোয়েন্দা সূত্রে সংবাদ আসে ফ্লাইটটিতে অবৈধ স্বর্ণের বার রয়েছে। পরে ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলা হয়। একপর্যায়ে ফ্লাইটটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪ টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও জানা যায়, জব্দ হওয়া ২০৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ২৩কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।
আটক স্বর্ণের বারের বিষয়ে আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।









