চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমেছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 25, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বিভিন্ন ডিজাইনের স্বর্ণের কানের দুল ও ব্রেসলেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দফা টানা দাম বৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।

আজ (২৫ জুলাই) শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে সাম্প্রতিক সময়ে পতন ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি এখন বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। এর আগে বৃহস্পতিবার এই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। এছাড়া, অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের দামে এই পরিবর্তন আসলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামে রুপা বিক্রি চলবে। এর আগে ২২ জুলাই এবং ২৩ জুলাই— দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ ২৩ জুলাই ঘোষিত দাম কার্যকর হয়েছিল ২৪ জুলাই।

Tags: স্বর্ণের দাম
Previous Post

সাগরে লঘুচাপ, কয়েক বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

Next Post

আল জাজিরার অনুসন্ধান: গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

Next Post
বাইরে থেকে দেখা যাচ্ছে হাসিনার ছবি, আলোচনার বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

আল জাজিরার অনুসন্ধান: গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

বাংলাদেশ-ভারত সীমান্তের বেড়া ও গার্ড পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT