চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 25, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
বাংলাদেশ-ভারত সীমান্তের বেড়া ও গার্ড পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আফছার (৩১) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে গুথুমা বিওপির আওতায় থাকা ২১৬৪/৩-এস আন্তর্জাতিক সীমান্ত পিলার অতিক্রম করে ভারতীয় সীমান্তের তারকাটার কাছে যান মিল্লাত ও আফছার। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’জনই গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারিদের জন্য ঝুঁকিপূর্ণ। গুলির খবর পাওয়ার পরপরই বিজিবির টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানানো হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে।

Tags: গুলিফেনীবাংলাদেশি নিহতবিএসএফভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
Previous Post

আল জাজিরার অনুসন্ধান: গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

Next Post

পুলিশ কনস্টেবলকে নিয়ে কেনো পালিয়ে যাচ্ছিল অটোচালক?

Next Post
অটোচালক পুলিশ কনস্টেবলকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, ঢাকার রাস্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কনস্টেবলকে নিয়ে কেনো পালিয়ে যাচ্ছিল অটোচালক?

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সেনা ও পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT